× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাইজার জান্তার সঙ্গে ‘গোপন চুক্তি’ করছে যুক্তরাষ্ট্র : ফরাসি গণমাধ্যম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ১৯:৩৬ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৩ ২০:১৩ পিএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড ৭ জুলাই নাইজার সফর করেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড ৭ জুলাই নাইজার সফর করেন। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে গত মাসের সামরিক অভ্যুত্থানের পর সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড। যুক্তরাষ্ট্রের স্বার্থরক্ষায় তিনি জান্তার সঙ্গে ‘গোপনে চুক্তি’ করতে চেষ্টা করছেন। এটা মিত্র ফ্রান্সকে আশাহত করেছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম লে ফিগারো। 

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে লে ফিগারো জানায়, যুক্তরাষ্ট্র যা করবে বলে আমরা মনে করেছিলাম, তারা তার ঠিক বিপরীত কাজ করছে। এ ধরনের মিত্র থাকলে আমাদের আর শত্রুর প্রয়োজন নেই। 

২৬ জুলাই প্রেসিডেন্সিয়াল গার্ড নাইজারের রাষ্ট্রপতি মোহাম্মদ বাজুমকে গ্রেপ্তার করে। পরে গার্ডটির প্রধান জেনারেল আবদুরাহমানে তচিয়ানি নিজেকে মধ্যবর্তী সরকারের প্রধান ঘোষণা করেন। 

নাইজারের সাবেক ঔপনিবেশিক প্রভু ফ্রান্স ও যুক্তরাষ্ট্র সাংবিধানিক ব্যবস্থা ফেরাতে বাজুমের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অভ্যুত্থানকারীদের প্রতি আহ্বান জানায়। 

আফ্রিকা ইউনিয়ন ও ইকোনমিক কো-অপারেশন অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) সাংবিধানিক শৃঙ্খলায় না ফিরলে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। তবে এ ধরনের হস্তক্ষেপ দেশটির পরিস্থিতি আরও জটিল করার শঙ্কা দেখা দিয়েছে। 

এই পরিস্থিতিতে ৭ আগস্ট নুল্যান্ড নাইজার সফর করার পর থেকে ইকোওয়াসের সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারিতে ভাটা পড়তে পারে। 

লে ফিগারোকে ওই ফরাসি কর্মকর্তা বলেন, আপন স্বার্থ রক্ষার্থে নিজেদের মতো করে কর্মপন্থা ঠিক করছে যুক্তরাষ্ট্র। এতে করে আফ্রিকায় ফ্রান্সের বিশ্বাসযোগ্যতা আরও কমবে। 

১৯০০ থেকে ১৯৬০ সাল পর্যন্ত ফরাসি উপনিবেশ ছিল নাইজার। বর্তমানে পশ্চিম আফ্রিকার দেশটিতে প্রায় দেড় হাজার ফরাসি সেনা রয়েছে। আর যুক্তরাষ্ট্রের রয়েছে প্রায় ১ হাজার ৩০০ জন। 

যুক্তরাষ্ট্রের সেনারা দুটি ঘাঁটিতে করে সেখান অবস্থান করেন। একটি ঘাঁটি রাজধানী নিয়ামে। অন্যটি দেশটির উত্তরাঞ্চলের শহর আগাদেজে। 

আগাদেজের ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখানে একটি ড্রোন ঘাঁটি রয়েছে। এটি থেকে পশ্চিম আফ্রিকা থেকে শুরু করে উত্তর আফ্রিকার লিবিয়া পর্যন্ত নজরদারি চালায় যুক্তরাষ্ট্র। গোপন চুক্তি যুক্তরাষ্ট্রকে এ নজরদারি অব্যাহত রাখতে সাহায্য করতে পারে। 

সূত্র : আরটি 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা