× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ২৬ সেনা নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ১৬:০৬ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৩ ১৬:৩৪ পিএম

নাইজেরিয়ার বিমানবাহিনীর এমআই-১৭১ হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার বিমানবাহিনীর এমআই-১৭১ হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় বন্দুকধারীদের অতর্কিত হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। 

মধ্য-নাইজেরিয়ার জুঙ্গেরু-তেগিনা মহাসড়কে রবিবার (১৩ আগস্ট) শেষ রাতে এই হামলার ঘটনা ঘটেছে। নাইজেরিয়ার দুটি সামরিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

নাইজেরিয়ার বিমানবাহিনীর একজন মুখপাত্র জানান, হতাহতের উদ্ধারের জন্য ঘটনাস্থলে একটি হেলিকপ্টার যায়। নিহত ১১ জনের মরদেহ ও সাতজন আহতকে নিয়ে হেলিকপ্টারটি ফেরার সময় দস্যুদের গুলিতে তা বিধ্বস্ত হয়।  

বিভিন্ন সূত্র নিহতের সংখ্যা অন্তত ২৬ বললেও দুই সামরিক সূত্র তা ২৩ বলে জানিয়েছে। ২৩ জনের মধ্যে তিনজন সামরিক অফিসার ও তিনজন সাধারণ মানুষ রয়েছে। 

বন্দুক হামলায় দস্যুদের অনেকে প্রাণ হারিয়েছেন। তবে কতজন দস্যু নিহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ায় বছরের পর বছর ধরে দস্যুদের আধিপত্য চলছে। তারা প্রত্যন্ত গ্রামে অভিযান চালায়। যেখানে ‍লুটপাট চালায়, বাড়ি-ঘরে আগুন দেয়। মুক্তিপণের স্থানীয়দের অপহরণ করে। মুক্তিপণ না পেলে তাদের হত্যা করে। 

সূত্র : এনডিটিভি 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা