× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভেনিজুয়েলায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬

প্রবা ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২২ ১২:২২ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২২ ১৪:১৭ পিএম

উদ্ধারকাজ পরিচালনা করতে নামা দুই স্বেচ্ছাসেবক। ছবি : সংগৃহীত

উদ্ধারকাজ পরিচালনা করতে নামা দুই স্বেচ্ছাসেবক। ছবি : সংগৃহীত

ভেনিজুয়েলার লাস তেজেরিয়াস শহরে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ৫৬ জন।

মঙ্গলবার (১১ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বিবিসি  জানিয়েছে, প্রায় এক হাজার উদ্ধারকর্মী এখনও নিখোঁজদের সন্ধানে কাজ করছে। 

ভূমিধসে নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলেও জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, ‘আমরা নিখোঁজদের উদ্ধারে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করছি।’

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে রবিবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

এর আগে রবিবার প্রকাশিত প্রতিবেদনে ২৫ জন নিহত হওয়ার কথা বলা হয়েছিল।

কয়েক দিনের টানা বৃষ্টিতে এল পাটো নদীর পানি বেড়ে রাজধানী কারাকাসের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে শহরে ঢুকে পড়েছে। এতে শহরের বাড়িঘর, দোকানপাটসহ রাস্তাঘাট, গাছপালা পানিতে তলিয়ে গেছে। সেই সঙ্গে শুরু হয়েছে ভূমিধস।

৬৫ বছর বয়সী এক ব্যক্তি এএফপিকে জানান, তিনি ৪০ মিনিট ধরে একটি অ্যান্টেনা আঁকড়ে ধরে পানিতে ভেসে ছিলেন। আর সে সময় তার বাড়ি এবং অন্য সদস্যরা পানিতে ভেসে যায়।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী রেমিজিও সেবেলোস বলেন, ভেনিজুয়েলার উত্তরে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় জুলিয়ার কারণে ভূমিধসে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়েছে।

তিনি বলেন, শহরে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। একদিনে যতটা বৃষ্টি হয়েছে সাধারণত এক মাসে এতটা বৃষ্টি হয়ে থাকে।

প্রবা/এনএস/এমজে/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা