× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়াচ্ছে ‘এরিস’, আসছে নতুন কোভিড টিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১৯:৪১ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ২০:০২ পিএম

যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়াচ্ছে ‘এরিস’, আসছে নতুন কোভিড টিকা

যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের উপধরন এরিস। এটি মূলত ওমিক্রনের ভ্যারিয়েন্ট। আর এ থেকে জনসাধারণকে রক্ষায় দেশটিতে আগামী মাসে আসছে নতুন কোভিড টিকা। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা বলছেন, মানুষ নতুন টিকা সেভাবে না-ও নিতে পারেন। 

২০২১ সাল থেকেই টিকার চাহিদা ক্রমশ কমছে। ওই সময় নাগাদই প্রথমবারের মতো টিকা নিয়ে আসা হয় এবং যুক্তরাষ্ট্রের ২৪ কোটিরও বেশি মানুষের কাছে তা পৌঁছে দেওয়া হয়। দেশটির মোট জনসংখ্যার ৭৩ শতাংশ অন্তত একবার হলেও কোভিড টিকা নিয়েছেন। 

রয়টার্সের প্রতিবেদন বলছে, স্বাস্থ্যসেবা দাতা ও সিভিএস হেলথের মতো ফার্মেসিগুলো আগামী মাস নাগাদ টিকা দেওয়া শুরু করবে। কাইজের ফ্যামিলি ফাউন্ডেশনের সার্ভে মেথডোলজির পরিচালক অ্যাশলে কিরজিঙ্গার বলেন, তারা (টিকা দানকারীরা) ভাইরাসের ব্যাপারে উদ্বেগ কমে যাওয়ার সঙ্গে লড়বেন, পাশাপাশি টিকা নিয়ে সমালোচনার বিরুদ্ধে লড়বেন।

কিরজিঙ্গার আরও বলেন, ’সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা যদি দেখতে চান যে বেশিরভাগ প্রাপ্তবয়স্ক এই টিকা নিয়েছেন, সেক্ষেত্রে তাদের মার্কিন জনসাধারণকে বোঝাতে হবে যে কোভিড এখনও শেষ হয়ে যায়নি এবং এখনও এটির ঝুঁকি রয়েছে।’ 


সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা