× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের শাহচেরাগ মাজারে গোলাগুলিতে নিহত ১

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১০:৫০ এএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ১১:৪৩ এএম

হামলার পর শাহচেরাগের মাজারে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। ২০২২ সালের ২৬ অক্টোবর। ছবি : সংগৃহীত

হামলার পর শাহচেরাগের মাজারে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। ২০২২ সালের ২৬ অক্টোবর। ছবি : সংগৃহীত

ইরানের সিরাজ শহরের একটি মাজারে বন্দুকধারীর হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে।

বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

সিরাজ শহরটি ইরানের দক্ষিণের প্রদেশ ফারসে অবস্থিত। প্রদেশের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার ইয়াদুল্লাহ বাউলি বলেন, রবিবার সন্ধ্যা ৭টার দিকে এক বন্দুকধারী শাহচেরাগের মাজারে প্রবেশ করেন। দক্ষিণ ফটক দিয়ে তিনি প্রবেশ করেন। তার হাতে একটি স্বয়ংক্রিয় রাইফেল ছিল। তার কাছে ২৪০টি বুলেট ছিল, যার মাত্র ১১টি তিনি ব্যবহার করতে পেরেছেন। বাকিগুলো ব্যবহার করার আগেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

ইরানের এ মাজারটিতে ২০২২ সালের ২৬ অক্টোবরও ভয়াবহ বন্দুক হামলা হয়েছিল। তখনও হামলা চালিয়েছিলেন এক ব্যক্তি। তাতে অন্তত ১৩ পুণ্যার্থী ও মাজারের কর্মকর্তা-কর্মচারী নিহত হন। ওই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজনের ফাঁসি কার্যকর হয়েছে।

পরে এক ভিডিওবার্তায় ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল) হামলার দায় স্বীকার করে। আইএসআইএল সংক্ষেপে ইসলামিক স্টেট বা আইএস নামে পরিচিত।

২০১৭ সালে ইরানের পার্লামেন্টেও হামলা চালিয়েছিল আইএসআইএল। একই বছর দেশটির প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির বাড়িতেও হামলা চালিয়েছিল উগ্রপন্থি গোষ্ঠীটি।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা