প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১০:১০ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ১০:৫২ এএম
হিমাচলের কুলু জেলার প্রধান সড়ক থেকে সরানো হচ্ছে মাটি। ছবি : সংগৃহীত
ভারতের হিমাচল প্রদেশের সোলান জেলায় আকস্মিক বন্যা, বজ্রপাত ও ভূমিধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে আরও পাঁচজনকে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর।
ভারতের উত্তরাঞ্চলের পাহাড়ি রাজ্যটিতে রবিবার (১৩ আগস্ট) রাতে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে সোলান জেলার কান্দাঘাট মহকুমার জাদন গ্রামে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।
হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। এক টুইটর্বাতায় তিনি বলেন, আকস্মিক বন্যায় সাতজন নিহত হওয়ায় আমি অত্যন্ত শোকাহত। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।
তা ছাড়া সোমবার রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কারণ চলমান অতিবৃষ্টিতে আরও দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে।
সূত্র : এনডিটিভি