× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিমাচলে আকস্মিক বন্যায় নিহত ৭

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১০:১০ এএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ১০:৫২ এএম

হিমাচলের কুলু জেলার প্রধান সড়ক থেকে সরানো হচ্ছে মাটি। ছবি : সংগৃহীত

হিমাচলের কুলু জেলার প্রধান সড়ক থেকে সরানো হচ্ছে মাটি। ছবি : সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশের সোলান জেলায় আকস্মিক বন্যা, বজ্রপাত ও ভূমিধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে আরও পাঁচজনকে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর।

ভারতের উত্তরাঞ্চলের পাহাড়ি রাজ্যটিতে রবিবার (১৩ আগস্ট) রাতে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে সোলান জেলার  কান্দাঘাট মহকুমার জাদন গ্রামে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।

হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। এক টুইটর্বাতায় তিনি বলেন, আকস্মিক বন্যায় সাতজন নিহত হওয়ায় আমি অত্যন্ত শোকাহত। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।

তা ছাড়া সোমবার রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কারণ চলমান অতিবৃষ্টিতে আরও দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা