প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১২:৫৪ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ১৮:২৩ পিএম
সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সৈকতগুলো খোলা থাকবে। ছবি : সংগৃহীত
ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর এই প্রথমবারের মতো জনসাধারণের
জন্য দেশটির কৃষ্ণসাগর কেন্দ্রিক বন্দর নগরী ওডেসার বেশ কয়েকটি সমুদ্রসৈকত শনিবার
(১২ আগস্ট) খুলে দেওয়া হয়েছে।
সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সৈকতগুলো খোলা থাকবে। বাসিন্দারা
চাইলেই সেখানে আগের মতই আনন্দ ফুর্তিতে মেতে উঠতে পারবেন।
তবে বিমান সতর্কতার সময় সৈকতে গোসল নিষিদ্ধই থাকছে।
এই ওডেসা শহরেই ইউক্রেনের সবচেয়ে বড় বন্দর ও নৌ ঘাঁটির অবস্থান।
চলতি মাসগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে রাশিয়া বেশ কয়েকবার হামলা চালিয়েছে।
এ ছাড়াও কৃষ্ণ সাগরের সামুদ্রিক মাইন সমুদ্রে গোসল করাদের
জন্য বিপদের কারণ হতে পারে। তাই কর্তৃপক্ষ আপাতত অ্যান্টি মাইন নেট দিয়ে দিয়েছে। এর
মধ্যেই সৈকতে আসাদের অবস্থান করতে হবে।
আর কোনো কারণে মাইন দেখা গেলে কর্তৃপক্ষকে অবহিত করলেই যথাযথ
ব্যবস্থা নেবে জরুরি বিভাগের কর্মীরা।
ওডেসার গভর্নর ওলেহ কিপার এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন,
সমুদ্রসৈকত খোলার বিষয়টি বেসামরিক ও সামরিক প্রশাসনের যৌথ সিদ্ধান্ত।
ওডেসা অঞ্চলের বাসিন্দা স্বিতলানা কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে
উচ্ছ্বসিত।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘আমি সমুদ্রসৈকতে যাওয়ার
ও নোনা বাতাসে শ্বাস নেওয়ার স্বপ্ন দেখছি। আমরা এটিকে অনেক মিস করছি। যদিও নিরাপত্তাই
সর্বোচ্চ অগ্রাধিকার।’
সূত্র : রয়টার্স