× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইকুয়েডরে গ্যাং লিডারের কারাগার স্থানান্তরে মোতায়েন ৪ হাজার পুলিশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১০:৫২ এএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ১০:৫৭ এএম

কারাগার স্থানান্তরের সময় লস চোনেরোস গ্যাংয়ের প্রধান অ্যাডলফো ম্যাকিয়াস। ছবি : এএফপি

কারাগার স্থানান্তরের সময় লস চোনেরোস গ্যাংয়ের প্রধান অ্যাডলফো ম্যাকিয়াস। ছবি : এএফপি

ইকুয়েডরের একজন প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার হুমকি দেওয়ায় শক্তিশালী এক গ্যাংয়ের (অপরাধী গোষ্ঠী) নেতাকে দেশটির হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) ভোরে লস চোনেরোস গ্যাংয়ের প্রধান অ্যাডলফো ম্যাকিয়াসকে স্থানান্তরের সময় ৪ হাজার সেনা ও পুলিশ অফিসার মোতায়েন ছিল। অ্যাডলফো ম্যাকিয়াস অপরাধ জগতে ফিটো নামেও পরিচিত।  

তার স্থানান্তর অভিযানের সময় নিরাপত্তা বাহিনী অস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ জব্দ করেছে।  

বর্তমানে মাদকপাচার, সংগঠিত অপরাধ ও মানুষ হত্যার দায়ে ফিটো ৩৪ বছরের সাজা ভোগ করছেন। তাকে বর্তমানে বন্দরনগরী গুয়াকিলের যে কারাগারে রাখা হয়েছে, তা দেশটির সবচেয়ে নিরাপত্তা সুবিধাযুক্ত কারাগার। এ কারাগারের ধারণক্ষমতা ১৫০ জন।  

দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেছেন, নাগরিক ও বাকি বন্দির নিরাপত্তার জন্য ম্যাকিয়াসকে স্থানান্তর করা হয়েছে। এতে যদি কোনো সহিংস প্রতিক্রিয়া দেখা দেয়, আমরা পূর্ণ শক্তি দিয়ে তা মোকাবিলা করব।

গত বুধবার রাজধানী কুইটোতে একটি প্রচারণা সমাবেশে দুর্নীতিবিরোধী ক্রুসেডার হিসেবে পরিচিত প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে হত্যা করা হয়। এরপর থেকে দেশটি জরুরি অবস্থার মধ্যে রয়েছে।

হত্যার এক সপ্তাহ আগে ৫৯ বছর বয়সি এই সাবেক সাংবাদিক ও রাজনীতিবিদ ফার্নান্দো জানিয়েছিলেন, ম্যাকিয়াস তাকে ও তার প্রচার দলকে হুমকি দিয়েছে।

সে সময় স্থানীয় গণমাধ্যমকে তিনি জানান, গ্যাং নেতার একজন দূত তার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং সতর্ক করে দিয়ে বলেছিলেন, আমি যদি চালিয়ে যাই (নির্বাচনী প্রচার) তবে তারা আমাকে ভেঙে ফেলবে।

দেশটির কর্মকর্তারা ফার্নান্দো হত্যার জন্য সংগঠিত অপরাধকেই দায়ী করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। যদিও তার সদ্য বিধবা স্ত্রী এ ঘটনার জন্য রাষ্ট্রের ভূমিকাকেই দায়ী করেছেন। সশস্ত্র পুলিশ এসকর্টে বুলেট প্রুফ ভেস্ট ও হেলমেট পরে এক সংবাদ সম্মেলনে আশার পর তিনি বলেন, ‘সরকারকে এখন যা কিছু ঘটেছে, তার জন্য অনেক প্রশ্নের উত্তর দিতে হবে।’

ফার্নান্দো ভিলাভিসেনসিওর হত্যা ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী নিন্দা করেছে।

ভিলাভিসেনসিওর বিধবা স্ত্রী ভেরোনিকা সারাউজ শনিবার সাংবাদিকদের বলেছেন যে, তিনি তার স্বামীর হত্যার জন্য রাষ্ট্রকে সরাসরি দায়ী করেছেন।

 

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা