× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পর্শকাতর সফরে যুক্তরাষ্ট্রের পথে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ২১:৪৮ পিএম

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। ছবি : সংগৃহীত

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। ছবি : সংগৃহীত

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই শনিবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্র সফরের জন্য রওনা হয়েছেন। তার এ সফরকে স্পর্শকাতর হিসেবে ধরা হচ্ছে। চীন এরই মধ্যে এর নিন্দা জানিয়েছে এবং তাইওয়ানের কর্মকর্তারা মনে করছেন, এর জেরে স্বশাসিত ভূখণ্ডটিকে ঘিরে চীনা সামরিক বাহিনীর কর্মকাণ্ড বৃদ্ধি পেতে পারে।

জানুয়ারিতে তাইওয়ানে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত লাই এগিয়ে রয়েছেন পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে। মূলত লাই যাচ্ছেন প্যারাগুয়েতে। যাওয়া এবং আসার পথে যুক্তরাষ্ট্রে থামবেন তিনি। 

তাইপেই এবং ওয়াশিংটন জানিয়েছে, এ ধরনের বিরতি দেওয়া নিয়মিত ঘটনা এবং এ নিয়ে চীনের ইন্ধনমূলক কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না। কিন্তু তারপরও বেইজিং ক্ষোভ প্রকাশ করেছে। তারা গোটা বিষয়টিকে তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখছে।

তাইওয়ানের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদন বলছে, আগামী সপ্তাহে তাইওয়ানের কাছে সামরিক মহড়া শুরু করতে পারে চীন। আর এবার তারা লাই-এর সফরকে কারণ হিসেবে দেখাতে পারে। 


সূত্র: রয়টার্স  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা