× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোমার হুমকিতে খালি করা হলো আইফেল টাওয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ২১:৩৫ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৩ ২১:৪০ পিএম

প্রতিবছর প্রায় ৭০ লাখ পর্যটক প্যারিস সফর করে। আর প্যারিসের মূল আকর্ষণই এই আইফেল টাওয়ার। ছবি : সংগৃহীত

প্রতিবছর প্রায় ৭০ লাখ পর্যটক প্যারিস সফর করে। আর প্যারিসের মূল আকর্ষণই এই আইফেল টাওয়ার। ছবি : সংগৃহীত

বোমার হুমকির কারণে শনিবার (১২ আগস্ট) কয়েক ঘণ্টার জন্য ফ্রান্সের আইফেল টাওয়ার খালি করে ফেলা হয়েছিল। সিএনএন অনুমোদিত ফরাসি বিএফএমটিভি এমনটাই জানিয়েছে।

কর্তৃপক্ষ হুমকি আমলে নিয়ে টাওয়ারের তিনটি তলা ও পাশাপাশি টাওয়ারের সামনের আঙিনাও খালি করেছিল এবং দ্রুত একটি নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হয়েছিল।

যদিও পরে সবকিছু বিবেচনা করে ও পূর্ণ তল্লাশি চালানোর পর দর্শনার্থীদের জন্য আবারও আইফেল টাওয়ার খুলে দেওয়া হয়।

আইফেল টাওয়ার পরিচালনা কোম্পানি ‘সেটি’-এর একজন মুখপাত্র বলেছেন, যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা বোমা হুমকির প্রেক্ষিতে খুবই স্বাভাবিক। যদিও এমনটা বিরল।

এর আগে ২০১৯ সালেও এক ব্যক্তির অস্বাভাবিক আচরণের কারণে আইফেল টাওয়ার খালি করা হয়েছিল।

প্রতিবছর প্রায় ৭০ লাখ পর্যটক প্যারিস সফর করে। আর প্যারিসের মূল আকর্ষণই এই আইফেল টাওয়ার।

 

সূত্র : সিএনএন 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা