× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিমিয়া সেতু লক্ষ করে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ২০:১১ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৩ ২০:৫৩ পিএম

ইউরোপের সবচেয়ে দীর্ঘতম সেতু ক্রেচ। ছবি : সংগৃহীত

ইউরোপের সবচেয়ে দীর্ঘতম সেতু ক্রেচ। ছবি : সংগৃহীত

রাশিয়ার মূল ভূখণ্ড ও ক্রিমিয়া উপদ্বীপকে সংযোগকারী ক্রেচ সেতুর পাশেই দুটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্রকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করেছে রুশ বাহিনী।

শনিবার (১২ আগস্ট) এক টেলিগ্রাম বার্তায় এমনটাই জানিয়েছেন ক্রিমিয়া অঞ্চলের গভর্নর সের্গেই আকসেনভ।

সের্গেই তার বার্তায় স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আহ্রান জানিয়েছেন। আপাতত সেতুটি বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে গভর্নরের সহযোগী ওলেগ ক্রুচকভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, ধোঁয়া সরাতে বিশেষ পরিষেবা (জরুরি বিভাগ) কাজ করছে। খুব শিগগিরই যানবাহনের জন্য সেতুটি আবার খুলে দেওয়া হবে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোভিয়েত আমলে নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-২০০ ব্যবহার করে ক্রিমিয়া সেতুতে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করেছিল ইউক্রেন। রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী সময়মতো ইউক্রেনের রকেট শনাক্ত করেছে এবং মাঝ আকাশে তা আটকে দিয়েছে।

এ ক্ষেপণাস্ত্র হামলা চেষ্টার ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে প্রকাশিত ছবিতে সেতুর পরিবহন কাঠামোর কাছেই সাদা ধোঁয়া উড়তে দেখা গেছে।

সাম্প্রতিক সময়ে সেতুটি লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা করেছে ইউক্রেনীয় সেনারা।

গত মাসে একটি সামুদ্রিক ড্রোন হামলায় সেতুটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিতে হয়েছিল। সে হামলায় এক রুশ দম্পতির মৃত্যু হয় এবং তাদের কিশোরী মেয়ে গুরুতর আহত হয়।

এ ছাড়া শুক্রবারও ক্রিমিয়া জুড়ে ২০টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালায় ইউক্রেনীয় সেনারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি মোতাবেক সব ড্রোনকেই নিষ্ক্রিয় করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি।

 

 

সূত্র : রাশিয়া টুডে  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা