× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১৭:১৯ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৩ ২০:৫৮ পিএম

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। ছবি : সংগৃহীত

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। ছবি : সংগৃহীত

রাজনীতিবিদ আনোয়ারুল হক কাকারকে বেছে নেওয়া হয়েছে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে। শনিবার (১২ আগস্ট) এ ব্যাপারে জানানো হয়েছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ কাকারের নাম নিয়ে একমত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন-এর খবরে। 

পিএমও থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রী শাহবাজ এবং রিয়াজ দুজনেই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাকারের নিয়োগ নিয়ে প্রেসিডেন্ট আলভির কাছে নিজ সুপারিশ পাঠিয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে গণমাধ্যমের সঙ্গে আলোচনায় রিয়াজও একই বিষয় নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘আমরা আলোচনা করেছিলাম যে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ছোট প্রদেশের কারও হওয়া উচিত। আনোয়ারুল হক কাক্কার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হবেন বলে আমরা একমত হয়েছি।’ 

রিয়াজ আরও বলেন, ‘আমি এই নাম দিয়েছি এবং প্রধানমন্ত্রীও এই নামে সম্মতি দিয়েছেন। আমি এবং প্রধানমন্ত্রী সারসংক্ষেপে স্বাক্ষর করেছি।’ কাকার রবিবার শপথ নেবেন বলেও উল্লেখ করেছেন তিনি।

আনোয়ারুল হক কাকার কে?

সিনেটে কাক্কারের যাত্রা ২০১৮ সালে। ছয় বছরের মেয়াদ তার, শেষ হবে ২০২৪ সালের মার্চে। একই সঙ্গে বেলুচিস্তান আওয়ামী পার্টির সংসদীয় নেতাও ছিলেন তিনি। ২০১৮ সালে শুরু করে সেটি। প্রায় পাঁচ বছর পর পাঁচ মাস আগে দলটি নতুন নেতার খোঁজে নেমেছে। 

৯ আগস্ট আইনসভা ভেঙে দেওয়ার এক দিন পর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া শুরু হয় পাকিস্তানে। শরিফ এবং রাজা প্রথম বৈঠকে বসেন ১০ আগস্ট। পরে তাদের মধ্যে গত শুক্রবার দ্বিতীয় দফা আলোচনা হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি গতকাল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজকে শনিবারের মধ্যে নাম প্রস্তাব করতে বলেন। 

সেসময় রিয়াজ বলেন, প্রধানমন্ত্রী আমাকে যে নামগুলো দিয়েছেন তা নিয়ে আমি ভাবব এবং একইভাবে আমি যে নামগুলো দিয়েছি, সেগুলো খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী। তখন কোনো প্রার্থীর নাম না জানালেও ছয় ব্যক্তির নাম ওই পদের জন্য বিবেচনা করা হচ্ছে বলে উল্লেখ করেন রিয়াজ। তিনি আরও বলেন, তাদের সবাই সম্মানজনক ব্যক্তিত্ব। মূলত অন্তর্বর্তীকালীন সরকারের নাম ঠিক করার জন্য তিন দিন সময় ছিল প্রধানমন্ত্রী ও আইনসভার নেতার হাতে। 

এমন একটি সময়ে অন্তর্বতীকালীন সরকারের ওই ঘোষণা এলো যখন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড ভোগ করছেন। দণ্ডিত হওয়ার কারণে রাজনীতির মাঠ থেকেও পাঁচ বছরের জন্য ছিটকে পড়েছেন তিনি। মূলত রাষ্ট্রীয় উপহার বিক্রির তোশাখানা মামলাও ওই দণ্ড দেওয়া হয়েছে তাকে। ইমরান খানের আইনজীবীরা এর আগে জানিয়েছিলেন, রাজনৈতিক বন্দিদের প্রথম শ্রেনীর বন্দি হিসেবে রাখা হলেও, ইমরানকে রাখা হয়েছে তৃতীয় শ্রেণীতে। সেখানের পরিবেশ ভালো নয়। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা রয়েছে ইমরান খানের আইনজীবীদের। গত বৃহস্পতিবার কারাবন্দী ইমরান খানের সঙ্গে দেখা করেন তার স্ত্রী বুশরা বিবি। তবে তার আইনজীবীরা তার সঙ্গে দেখা করতে পারেননি। ইমরান খান গত বছরের এপ্রিলে অনাস্থাভোটে ক্ষমতা হারান। তার ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্র কলকাঠি নেড়েছে বলে অভিযোগ রয়েছে তার। যুক্তরাষ্ট্র সে অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে। গত বুধবার মার্কিন অলাভজনক সংবাদ সংস্থা ইন্টারসেপ্ট এক গোপনীয় নথির বরাত দিয়ে প্রতিবেদনে জানায়, ইমরান খানের ক্ষমতা হারানোর নেপথ্যে হাত ছিল যুক্তরাষ্ট্রের। 


সূত্র: ডন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা