× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতীয় সিরাপ খেয়ে ৬৬ শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু

প্রবা ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২২ ১৬:২৩ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১৭:৩৬ পিএম

ভারতীয় সিরাপ খাওয়ার পর মারা গেছে গাম্বিয়ার শিশু মুসা কুয়াটেহ। ছবি : সংগৃহীত

ভারতীয় সিরাপ খাওয়ার পর মারা গেছে গাম্বিয়ার শিশু মুসা কুয়াটেহ। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায় ভারতীয় কাশির সিরাপ খেয়ে ৬৬ শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ভারত থেকে আমদানি করা চারটি সিরাপ সেবনের সঙ্গে মৃত্যুর সম্পর্ক খুঁজে পাওয়ায় এই তদন্ত শুরু হয়েছে। এর আগে ওই চারটি কাশির সিরাপ নিয়ে বৈশ্বিক সতর্কতা জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ও আমদানিকারকদের ডাকা হয়েছে। প্রেসিডেন্ট আদামা বারাউ জানিয়েছেন, তদন্তের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।

গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর- এ তিন মাসে ওই ৬৬ শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। তারা প্রমোথাজিন ওরাল সলিউশন, কোপেক্সমালিন বেবি কফ সিরাপ, মাকঅফ বেবি কফ সিরাফ ও মাগরিপ্ এন কোল্ড সিরাপ সেবন করেছিল। মেইডেন ফার্মাসিটিক্যালস নামে একটি ভারতীয় ওষুধ কোম্পানি ওই সিরাপগুলো তৈরি করেছিল।

ডব্লিউএইচও বলছে, সিরাপগুলো সেবনে কিডনির গুরুতর ক্ষতি হতে পারে।

অভিভাবকরা বলছেন, সিরাপ খাওয়ার পর শিশুদের প্রসাব বন্ধ হয়ে গিয়েছিল। পরে অনেক চেষ্টা করেও তাদের বাঁচানো যায়নি। বিষয়টি নিয়ে ভারত সরকারও তদন্ত শুরু করেছে।

গাম্বিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দেশজুড়ে অভিযান চালিয়ে ওই চার ব্র‌্যান্ডের সিরাপগুলোকে ধ্বংস করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ১৬ হাজার সিরাপ নষ্ট করে ফেলা হয়েছে।

প্রবা/এমআর/টিই  

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা