× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাইডেনের ছেলের মামলায় স্পেশাল কাউন্সেল নিয়োগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১০:৩৮ এএম

আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১১:১৪ এএম

হান্টার বাইডেন। ছবি : সংগৃহীত

হান্টার বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলায় একজন স্পেশাল কাউন্সেল নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হান্টার বাইডেনের বিরুদ্ধে প্রয়োজন মনে করলে আরও নতুন অভিযোগ আনতে পারবেন। শুক্রবার (১১ আগস্ট) যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এ ঘোষণা দেন।

স্পেশাল কাউন্সেলের নাম ডেভিড উইস। ২০১৯ সালে তিনিই হান্টার বাইডেনের বিরুদ্ধে চলমান মামলাটি দায়ের করেন। গত সপ্তাহের শুরুতে উইস গারল্যান্ডকে জানান, হান্টার বাইডেনের মামলায় আরও তদন্ত দরকার। ডেলাওয়্যার রাজ্যের বাইরেও বিভিন্ন ইস্যু খতিয়ে দেখা দরকার।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে গারল্যান্ড বলেন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে যে স্বাধীনভাবে কাজ করতে পারে উইসকে স্পেশাল কাউন্সেল করা তারই প্রমাণ। বিচার বিভাগের প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকদের আস্থা এখন আরও বাড়বে।

২০১৮ সালে উইসকে ডেলাওয়্যার রাজ্যের অ্যাটর্নি নিয়োগ দেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরের বছরই তিনি হান্টারের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করেন। এতে তার বিরুদ্ধে প্রধানত দুটি অভিযোগ আনা হয়। সেগুলো হলো ২০১৭ ও ২০১৮ সালে কর ফাঁকি দিয়েছেন হান্টার। দ্বিতীয়ত, মাদকাসক্ত থাকার সময় বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন তিনি।

সূত্র : বিবিসি, আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা