× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিহত ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থীর শেষকৃত্যের আয়োজন চলছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ আগস্ট ২০২৩ ১৫:৫২ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৩ ১৬:১৩ পিএম

সমাবেশে ফার্নান্দো ভিল্লাভাইসেন্সিও। ৯ আগস্ট বুধবার। ছবি : সংগৃহীত

সমাবেশে ফার্নান্দো ভিল্লাভাইসেন্সিও। ৯ আগস্ট বুধবার। ছবি : সংগৃহীত

ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিল্লাভাইসেন্সিও বুধবার আততায়ীর গুলিতে নিহত হন। তার শেষকৃত্যানুষ্ঠান শুক্রবার (১১ আগস্ট) অনুষ্ঠিত হতে পারে। 

ভিল্লাভাইসেন্সিওর সমর্থকরা দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানী কুইটোতে জড়ো হতে শুরু করেছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার কখন শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে, তা জানানো হয়নি। 

ভিল্লাভাইসেন্সিও হত্যার অভিযোগে পুলিশ ইতোমধ্যে ছয়জনকে আটক করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জোসে সেরানো বৃহস্পতিবার গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন। 

ছয় সন্দেহভাজন হলেনআন্দ্রেস এম, জোসে এন, এডি জি, ক্যামিলো আর, জুলেস সি ও জোন রদ্রিগেজ। এরা সবাই প্রতিবেশী দেশ কলম্বিয়ার একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্য। 

বুধবার একটি সমাবেশ থেকে ফেরার সময় এক বন্দুকধারী ফার্নান্দো ভিল্লাভাইসেন্সিওকে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আসন্ন নির্বাচন উপলক্ষে উত্তরাঞ্চলের শহর কুইতোতে বুধবার একটি সমাবেশে অংশ নেন ভিল্লাভাইসেন্সিও। সমাবেশ শেষে গাড়িতে ওঠার সময় এক ব্যক্তি তার দিকে এগিয়ে আসে। এরপর তার মাথায় গুলি করে। তার মাথায় অন্তত তিনটি গুলি করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

পরে সন্দেহভাজনও নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হন। গোলাগুলির ঘটনায় মোট ৯ জন আহত হয়েছেন। তাদের একজন পার্লামেন্ট সদস্য প্রার্থী, দুজন পুলিশ।

দক্ষিণ আমেরিকার দেশটিতে ২০ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

৫৯ বছর বয়সি ভিল্লাভাইসেন্সিও দেশটির মুভিমিন্টো কনস্ট্রোয়ি নামক একটি দলের সদস্য। ২০০৪ সালে প্রতিষ্ঠিত দলটি সম্প্রতি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

ইকুয়েডরের বর্তমান প্রেসিডেন্ট গুইল্লেরমো লাস্য অপরাধী ও সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন।

সূত্র : বিবিসি, রয়টার্স 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা