প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ১৫:২৪ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩ ১৫:৫৬ পিএম
হারিকেনের কারণে প্রচণ্ড বাতাস বইছে। ফলে দাবানলের আগুন বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে দাবানলে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। দ্বীপটির মাউই উপদ্বীপে মঙ্গলবার (৮ আগস্ট) থেকে শুরু হওয়া দাবানলটি দূরবর্তী একটি হারিকেনের বাতাসের কারণে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা যায়নি।
দাবানলে কয়েক হাজার ঘরবাড়ি, অবকাঠামো, দোকান পুড়ে ছাই হয়ে গেছে। হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ধেয়ে আসা আগুন থেকে বাঁচতে অনেকে সমুদ্রে নেমে পড়েছেন। উপদ্বীপটাতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
দমকলবাহিনীর সদস্যরা দাবানল নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা করছেন। সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছেন হোয়াইট হাউস।
হাওয়াই যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ড থেকে প্রায় ২ হাজার মাইল দূরে অবস্থিত একটি দ্বীপ রাজ্য। এটি প্রশান্ত মহাসাগরের পাশে অবস্থিত। পর্যটনের জন্য এটা বেশ বিখ্যাত।
সূত্র : রয়টার্স, বিবিসি