× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘পাস্তা’ খেয়ে দিন পার করছেন নাইজারের প্রেসিডেন্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ১৩:২৪ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৩ ১৩:৫৪ পিএম

নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম। ছবি : সংগৃহীত

নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম। ছবি : সংগৃহীত

নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম সামরিক অভ্যুত্থানের পর থেকে গৃহবন্দি রয়েছেন। তার বাসায় কোনো ধরনের নতুন খাবার পাঠানো যাচ্ছে না। এখন তিনি ও তার পরিবারের সদস্যরা সাদা ভাত, পাস্তা ও শুকনো খাবার খেয়ে দিন পার করছেন। 

তা ছাড়া বাজুমের সঙ্গে প্রয়োজনীয় পর্যাপ্ত ওষুধ নেই। তাদের বাসায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই। এ অবস্থায় বাজুম ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

দেশের কেউ বাজুমের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন না। তবে অতিগোপনে দু-এক ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তার এক বন্ধুর সঙ্গে চালাচালি করা কিছু এসএমএস সিএনএনের হাতে এসেছে। এতে খাবার ঘাটতি সংক্রান্ত ওই অভিযোগ করেন নাইজারের ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্ট। 

২৬ জুলাই প্রেসিডেন্টসিয়াল গার্ড বাজুমকে গ্রেপ্তার করে। রাষ্ট্রপতি ভবনের একটি ঘরে তাকে গৃহবন্দি করা হয়েছে। জান্তার চাপ সত্ত্বেও এখনও পদত্যাগের ঘোষণা দেননি বাজুম। কিন্তু জান্তা ইতোমধ্যে মধ্যবর্তী সরকারের প্রধান বা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রী নিয়োগ দিয়েছে। 

সোমবার (৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড নাইজার সফর করেন। কিন্তু চেষ্টা সত্ত্বেও বাজুমের সঙ্গে দেখা করতে পারেননি নুল্যান্ড। 

তবে পরের দিন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ফোনে কথা বলেছেন বাজুম। আলাপের পর ব্লিঙ্কেন বলেন, বাজুম ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা ও সুস্থতা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। 

সামরিক নেতাদের ব্যারাকে ফিরে যেতে আফ্রিকান ইউনিয়ন ও ইকোনমিক কোঅপারেশন অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) আলাদা আলাদা সময় বেঁধে দিয়েছিল। অন্যথায় সেখানে সামরিক অভিযানের হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু সময়সীমা পার হয়ে গেলেও সামরিক হস্তক্ষেপ করা হয়নি। 

এ ধরনের সামরিক হস্তক্ষেপ নিজেদের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে ধরে নেওয়ার পাল্টা হুমকি দিয়েছিল প্রতিবেশী বুরকিনা ফাসো ও মালি। অন্যদিকে বিদেশি সামরিক হস্তক্ষেপ নাইজারের পরিস্থিতি আরও জটিল করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে রাশিয়া। 

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) জান্তার প্রতিনিধিদের সঙ্গে ইকোওয়াসের নেতাদের বৈঠকের কথা রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। 

সূত্র : সিএনএন, গার্ডিয়ান


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা