× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনে বন্যায় নিহত বেড়ে ৩৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ১৬:৫৫ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ১৭:০২ পিএম

ত্রাণ নিয়ে কোমর পানিতে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি। চীনের হেবাই প্রদেশে ৩ আগস্ট। ছবি : সংগৃহীত

ত্রাণ নিয়ে কোমর পানিতে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি। চীনের হেবাই প্রদেশে ৩ আগস্ট। ছবি : সংগৃহীত

চীনের রাজধানী বেইজিং ও এর আশেপাশের অঞ্চলে সাম্প্রতিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩। মৃতদের মধ্যে পাঁচজন উদ্ধারকর্মীও রয়েছে। একই দুর্যোগে এখনও পর্যন্ত আরও ১৮ জন নিখোঁজ রয়েছে।

চীনা কর্মকর্তারা জানান, দেশের উত্তরের বেশিরভাগ অংশ চলমান ভারী বৃষ্টিপাতের কারণে এখনও হুমকির মুখে রয়েছে।

গত কয়েক সপ্তাহে চীনের রাজধানীতে রেকর্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে শহরের উপকণ্ঠ ও আশেপাশের অনেক জেলা প্লাবিত হয়েছে। অবকাঠামোও বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বন্যার কারণে বেইজিংয়ের পাহাড়ি পশ্চিম উপকণ্ঠে ৫৯ হাজার ঘরবাড়ি ধসে পড়েছে। প্রায় ১৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। 

বেইজিংয়ের উপমেয়র জিয়া লিনমাও এক সংবাদ সম্মেলনে বলেন, ১০০টিরও বেশি সেতুসহ অনেক রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফিলিপাইনে আঘাত হানার পর শক্তিশালী টাইফুন ডকসুরি জুলাইয়ের শেষের দিকে চীনে আঘাত হানে। ফলে চীনে বিপুল বৃষ্টি হয়। দেখা দেয় বন্যা। চীনে ২০১২ সালে সর্বশেষ বড় ধরনের বন্যা হয়েছিল। 

সূত্র: আলজাজিরা



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা