× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চন্দ্রনারায়ণ-৩-এর তোলা চাঁদের ছবি প্রকাশ করল ভারতের মহাকাশ সংস্থা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ২১:০৩ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ২১:১৪ পিএম

চন্দ্রনারায়ণ-৩-এর তোলা চাঁদের ছবি প্রকাশ করল ভারতের মহাকাশ সংস্থা

চন্দ্রনারায়ণ-৩ মহাকাশযানের তোলা কয়েকটি চাঁদের ছবি প্রকাশ করেছে ভারতের মহাকাশ সংস্থা। গত শনিবার চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে মহাকাশযানটি।

ছবিতে চন্দ্রপৃষ্ঠে থাকা গর্তগুলোকে আরও বড় থেকে বড় হতে দেখা গেছে। মূলত মহাকাশযানটি যত সামনে অগ্রসর হচ্ছে, ততই কাছে এগিয়ে আসছে চাঁদের গর্তগুলো। সবকিছু ঠিকঠাক থাকলে ২৩ আগস্ট পৃষ্ঠে পৌঁছবে চন্দ্রনারায়ণ-৩-এর ল্যান্ডার এবং রোভার। 

এবারের কার্যক্রম সফল হলে ভারত হবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে নিয়ন্ত্রিত ‘সফট ল্যান্ডিং’ করা প্রথম দেশ। এ ছাড়াও চাঁদের মাটিতে সফট ল্যান্ডিংকারী চতুর্থ দেশ হবে ভারত। বাদবাকি তিন দেশ হলো--যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চীন।

বিবিসির প্রতিবেদন বলছে, পৃথিবীর কক্ষপথে প্রায় দশ দিন থাকার পর চাঁদের কক্ষপথের দিকে মহাকাশযানটিকে পাঠানো হয় গত মঙ্গলবার। পরে শনিবার সফলভাবে সেটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ এজেন্সি (ইসরো) জানিয়েছে, সব ধরনের পরীক্ষা-নিরীক্ষায় চন্দ্রনারায়ণ-৩-এর সার্বিক পরিস্থিতি ভালো বলে উঠে এসেছে। সংস্থাটি আরও জানায়, এই নিয়ে তৃতীয়বারের মতো তারা চাঁদের কক্ষপথে সফলভাবে মহাকাশযান পাঠাতে সক্ষম হলো।

২০০৮ সালে প্রথমবারের মতো চন্দ্রাভিযান পরিচালনা করেছিল ভারত। সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা