× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তের কাছের দাবানল নিয়ন্ত্রণে সফল ফ্রান্স ও স্পেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩ ১৭:৪৩ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৩ ১৮:২৪ পিএম

সীমান্তের কাছের দাবানল নিয়ন্ত্রণে সফল ফ্রান্স ও স্পেন

ভূমধ্যসাগর উপকূলীয় সীমান্তের কাছের দাবানল নিয়ন্ত্রণে সফল হয়েছে ফ্রান্স ও স্পেনের দমকলকর্মীরা। তবে দমকলকর্মীদের রেহাই মেলেনি। শনিবার (৫ আগস্ট) অন্য একটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায় তাদের। দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের কর্মকর্তারা নিশ্চিত করেছেন এ তথ্য।

স্প্যানিশ সীমান্তের কাছের পর্যটক প্রিয় পার্বত্য বনাঞ্চল পোর্টবোর আশপাশের কয়েকটি গ্রাম থেকে রাতে ১৩০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। স্প্যানিশ বন রক্ষকরা বলছেন, পোর্টবোর আশপাশে শুক্রবার থেকে শুরু হওয়া দাবানলে ৫৭৩ হেক্টর এলাকা পুড়ে গেছে। পোর্টবোর সঙ্গে ফ্রান্সের আন্তঃসীমান্ত রেল পরিষেবা রয়েছে।

ক্যাটালোনিয়ার আঞ্চলিক সরকারের একজন কর্মকর্তার তথ্যানুসারে, শনিবার সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। মানুষকে সরিয়ে নেওয়ার আদেশ প্রত্যাহার করা হয়েছে। বাসিন্দাদের এখনও ঘরে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি রয়েছে।

এদিকে ভূমধ্যসাগর উপকূলীয় আন্দালুসিয়া অঞ্চলের কর্ক্ষৃপক্ষ বলেছে, নতুন করে জ্বলে ওঠা আগুন নিয়ন্ত্রণে ১৫০ দমকলকর্মী কাজ করছে। সূত্র : এএফপি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা