প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১৯:০৯ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩ ১৯:৫৩ পিএম
চকলেট তৈরির মূল উপাদান কোকোর দাম গত সপ্তাহে ১২ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। ছবি : সংগৃহীত
চকলেট ভক্তদের জন্য দুঃসংবাদ রয়েছে। মজাদার পণ্যটির দাম বাড়তে যাচ্ছে। অন্যদিকে দাম বাড়ানো সত্ত্বেও ছোট হয়ে আসবে পণ্যটির আকার। চকলেট তৈরির মূল উপাদান কোকোর উৎপাদন কমায় এমনটি হচ্ছে।
গত সপ্তাহে কোকোর দাম ১২ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। বর্তমানে প্রতি মেট্রিক টন কোকো নিউইয়র্কে বিক্রি হয়েছে ৩ হাজার ৫৫২ ডলারে। ২০১১ সালের মার্চে তা ছিল ৩ হাজার ৫৬৯ ডলার।
আফ্রিকার বিভিন্ন দেশেই মূলত কোকো চাষ হয়। মহাদেশটির আইভরি কোস্ট ও ঘানা বিশ্বের শীর্ষ কোনো রপ্তানিকারক দেশ।
২০২৩ সালে আইভরি কোস্টে কোকো উৎপাদন গত বছরের তুনলায় প্রায় ২০ শতাংশ কমেছে।
অন্যদিকে ঘানায় চকলেট তৈরির মূল উপাদানটির উৎপাদন রেকর্ড কমেছে। তবে কমটা কত তা রয়টার্স বা আরটির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এ পরিস্থিতিতে সুইজারল্যান্ডের বিখ্যাত চকলেট উৎপাদক কোম্পানি লিন্ডট ও যুক্তরাষ্ট্রের হার্শে কোম্পানি চকলেটের দাম আরও বাড়ানোর কথা জানিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, চকলেটের দাম বাড়বে শুধু তাই নয়। বরং কোকো সংকট সার্বিকভাবে চকলেটের মানকেও প্রভাবিত করবে। ছোট হবে চকলেটের আকার।
কোকো উৎপাদন কমার পেছেনে বেশ কিছু কারণ রয়েছে। এসব কারণের মধ্যে অনাবৃষ্টি, অতিরিক্ত গরম, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও সারের অভাব অন্যতম।
সূত্র : আরটি