× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভয়েজার-২ কে ফিরে পেল নাসা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১৫:২২ পিএম

বর্তমানে ভয়েজার-২ এর অবস্থান পৃথিবী থেকে প্রায় ২০ বিলিয়ন কিলোমিটার দূরে। ছবি : সংগৃহীত

বর্তমানে ভয়েজার-২ এর অবস্থান পৃথিবী থেকে প্রায় ২০ বিলিয়ন কিলোমিটার দূরে। ছবি : সংগৃহীত

ফ্লাইট কন্ট্রোলারদের ভুলের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া ভয়েজার-২ এর সঙ্গে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আবারও পুনরায় যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে।

নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত সংস্থাটির সবচেয়ে শক্তিশালী রেডিও অ্যান্টেনার সাহায্যে এই যোগাযোগ স্থাপনে সক্ষম হয়েছে।  

তবে প্রক্রিয়াটি ছিল সময় সাপেক্ষ। কারণ ভয়েজার-২ এর অবস্থান এখন পৃথিবী থেকে প্রায় ২০ বিলিয়ন কিলোমিটার দূরে। এটি সৌরজগতের বাইরে আন্তঃনাক্ষত্রিক ভ্রমণে রয়েছে।

ক্যানবেরার রেডিও এন্টেনার থেকে পাঠানো বার্তা ভয়েজার-২ পৌছাতে সময় নিয়েছে ১৮.৫ ঘণ্টা এবং এর প্রতিক্রিয়াও ফিরে আসতে সময় নিয়েছে ১৮.৫ ঘণ্টা। অর্থ্যাৎ একদিনেরও বেশি সময় কর্মীদের এর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হয়।

এর আগে সবশেষ ২১ জুলাই পৃথিবীতে সংকেত পাঠিয়েছিল ভয়েজার-২। সে সময় পৃথিবী থেকে পাঠানো একটি ভুল কমান্ডের কারণে পৃথিবীর দিকে তাক করা মহাকাশযানটির অ্যান্টেনা ২ ডিগ্রি বেঁকে যায়। এরপর থেকেই আর সিগনাল পাওয়া যাচ্ছিল না।   

পরে ভয়েজার-২ থেকে একটি সংকেত পাওয়ার পর আবারও নড়েচড়ে বসেন বিজ্ঞানীরা। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে (জেপিএল) ভয়েজারের প্রজেক্ট ম্যানেজার সুজান ডড জানিয়েছিলেন, তারা মহাকাশযানটির এন্টেনা ঘোরানোর জন্য নতুন একটি প্রোগ্রাম নিয়ে কাজ করছেন।

যদিও মিশন কর্মীরাই সে সময় খুব একটা আশাবাদী ছিলেন না নিজেদের নতুন প্রোগ্রামের বিষয়ে।

নতুন প্রোগ্রাম যদি কাজ নাও করত, তাতেও ভয়েজারের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা ছিল। কারণ ভয়েজার ২ তে পুনঃঅভিমুখী কৌশল ব্যবস্থা রয়েছে। সাধারণত বছরে দুবার সে রিসেট নেয়। সেই হিসেবে আগামী ১৫ অক্টোবর স্বয়ংক্রিয়ভাবেই এটি তার আগের অবস্থানে ফিরে আসার কথা ছিল।

জেট প্রপালশন ল্যাবরেটরি নির্মিত ভয়েজার-২ হলো ৭২২ কেজি ওজনের একটি বিশাল স্পেস প্রব। আমাদের সৌরজগতের অন্য গ্রহ ও সৌরজগতের বাইরের পরিবেশ সম্পর্কে জানতে ১৯৭৭ সালের ২০ আগস্ট এটিকে মহাশূন্যে প্রেরণ করা হয়।

উৎক্ষেপণের ৪১ বছর পর ২০১৮ সালের ৫ নভেম্বর নাসা এক ঘোষণায় জানায়, ভয়েজার ১ এর পর পৃথিবীতে নির্মিত দ্বিতীয় বস্তু হিসেবে ভয়েজার-২ আমাদের সৌরজগতের সীমা ছাড়িয়ে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করেছে।

 

সূত্র : ডয়েচে ভেলে 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা