× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব স্কাউট জাম্বুরিতে অসুস্থ হয়ে পড়ল ৬০০ জন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ২১:১২ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৩ ১৬:২১ পিএম

চলতি বছর বিশ্ব স্কাউট জাম্বুরিতে প্রায় ৪৩ হাজার কিশোর-কিশোরী অংশ নিয়েছে। ছবি : সংগৃহীত

চলতি বছর বিশ্ব স্কাউট জাম্বুরিতে প্রায় ৪৩ হাজার কিশোর-কিশোরী অংশ নিয়েছে। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরি বুধবার (২ আগস্ট) থেকে শুরু হয়েছে। শুরুর দিনই এতে অংশগ্রহণকারী প্রায় ৪০০ কিশোর-কিশোরী অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়ে আরও প্রায় ২০০ জন। অতিরিক্ত দাবদাহের কারণেই এমনটা হয়েছে। 

দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তারা বৃহস্পতিবার এসব কথা জানিয়েছেন। 

জানা গেছে, চলতি বছর দক্ষিণ কোরিয়ার উত্তর জিওলা প্রদেশে বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হচ্ছে। এবার এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৪৩ হাজার কিশোর-কিশোরী অংশ নিয়েছে। 

দক্ষিণ কোরিয়ার উত্তর জিওলা প্রদেশে দাবদাহের সতর্ক সংকেত আগে থেকেই জারি করা হয়েছে। বৃহস্পতিবার সেখানকার তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। 

দাবদাহে শত শত অংশগ্রহণকারী অসুস্থ হয়ে পড়ায় বিব্রত অবস্থার মুখে পড়েছে দক্ষিণ কোরিয়া সরকার। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে ওই অঞ্চলে কয়েকশ সামরিক ডাক্তার ও নার্স পাঠানো হয়েছে। 

অসুস্থ হয়ে পড়া অধিকাংশ অংশগ্রহণকারীর মধ্যে মাথাব্যথা, মাথা ঘোরা ও বমি বমি ভাব দেখা গেছে। তাদের ক্যাম্পেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

সূত্র : আল-জাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা