× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘর ভাঙছে জাস্টিন ট্রুডোর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ২৩:৪১ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ০০:৪১ এএম

জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো। ফাইল ছবি

জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো। ফাইল ছবি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো আলাদা হয়ে যাচ্ছেন।

বুধবার (২ আগস্ট) ইনস্টাগ্রামে এ ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো।

তিনি বলেন, ‘অনেক অর্থপূর্ণ ও কঠিন আলোচনা শেষে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে পরস্পরের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় বরাবরের মতো আমরা পরিবার হয়েই থাকব। সব কিছু, যা আমরা গড়েছি তা চলমান থাকবে।’

২০০৫ সালে সোফি গ্রেগোয়ারকে বিয়ে করেন ট্রুডো। তাদের জেভিয়ার, এলা-গ্রেস এবং হ্যাড্রিয়েন নামে তিনটি সন্তান রয়েছে। সন্তানদের মঙ্গলের জন্য তাদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানাতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রীর জীবনী অনুসারে, সোফির সঙ্গে ট্রুডোর সাক্ষৎ হয় ২০০২ সালে মন্ট্রিলে। ইউনিভার্সিটি অফ মন্ট্রিল থেকে কমিউনিকেশনে ডিগ্রি নেওয়া সোফিয়া বিক্রয় ও বিপণন নিয়ে কাজ করেন। পরে তিনি টেলিভিশন ও রেডিওতে প্রতিবেদক হিসেবে যোগ দেন। আর মন্ট্রিলে ফেরার আগে বেশ কয়েক বছর ভ্যাঙ্কুভার সিটিতে শিক্ষকতা করেন ট্রুডো।

গতবছর বিয়েবার্ষিকীতে ইনস্টগ্রামে সোফি লেখেন, ‘দীর্ঘমেয়াদী সম্পর্ক অনেক দিক থেকে চ্যালেঞ্জিং। তারা অবিরাম কাজ, নমনীয়তা, আপস, ত্যাগ, নিষ্ঠা, ধৈর্য, ​​প্রচেষ্টা এবং আরও অনেক কিছু দাবি করে। আমরা কেউই নিখুঁত নই এবং তাই কোনও নিখুঁত সম্পর্ক নেই। কিন্তু ভালোবাসা তখনই সত্য যখন এটি আপনাকে নিরাপদ রাখে, আপনাকে মুক্ত করে এবং আপনাকে বড় করে।’ সূত্র : সিএনএন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা