× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের হরিয়ানায় সংঘাত : গুরুগ্রামে হোটেলে আগুন, দোকান ভাঙচুর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ২২:২৭ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৩ ১৫:৪৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের হরিয়ানা রাজ্যের নুহ অঞ্চলে সাম্প্রদায়িক সংঘাতের রেশ ১৮ ঘণ্টাতেও কাটেনি। মূল ঘটনাস্থল থেকে ৫০ কিলোমিটার দূরে গুরুগ্রামের বাদশাহপুর অঞ্চল পর্যন্ত তা পৌঁছে গেছে। সেখানে দোকান ও খাবার হোটেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা ধর্মীয় স্লোগান দিয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রায় দুইশ জন ওই এলাকাতে তিনটা নাগাদ প্রবেশ করে। তাদের হাতে লাঠি ও পাথর ছিল। সেখানে মাংসের দোকানসহ বেশ কিছু দোকানে তারা ভাঙচুর করে এবং এক খাবারের হোটেলে আগুন ধরিয়ে দেয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নুহ অঞ্চলের সংঘাতে এখন পর্যন্ত অন্তত পাঁচ জন মারা গেছেন। গতকাল এক ধর্মীয় মিছিল চলাকালে ওই সংঘাত শুরু হয়। বিক্ষুব্ধ জনতার আক্রমণে মিছিলে অংশ নেওয়া আড়াই হাজারেরও বেশি অংশগ্রহণকারী মন্দিরে আশ্রয় নেয়।

আরও পড়ুন: যেভাবে সূত্রপাত হরিয়ানায় হিন্দু-মুসলিম সংঘাতের  

সন্ধ্যা নাগাদ সে সংঘাত আরও বৃদ্ধি পায়। মধ্যরাতের পর একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রায় একশরও বেশি গাড়িতে আগুন দেওয়া হয় এবং ভাঙচুরের ঘটনা ঘটে।

মন্দিরে যারা আশ্রয় নিয়েছিল তাদের মধ্যরাত নাগাদ উদ্ধার করা হয়। প্রশাসনের তথ্যানুসারে, এখন পর্যন্ত ৪৪টি এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৭০ জনেরও বেশি ব্যক্তিকে।

সূত্র: এনডিটিভি   

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা