× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে তুষারধসে ১৯ জনের মৃত্যু

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২ ১৫:৪৮ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২২ ১৭:৩৬ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতে হিমালয়ের তুষারধসে ১৯ পর্বতারোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ শুক্রবার (৭ অক্টোবর) বলেছে, খারাপ আবহাওয়ার কারণে চতুর্থ দিনের অনুসন্ধান ও উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখন্ডের দ্রৌপদী কা ডান্ডা দ্বিতীয় পর্বতের চূড়ার কাছে মঙ্গলবার বিশাল তুষারধসে একদল আরোহনকারী প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষক আটকে পড়ে।

রাষ্ট্রীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র রিধিম আগরওয়াল এএফপিকে বলেন, ‘তুষারধসের ঘটনায় ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ১০ জন এখনও নিখোঁজ রয়েছেন।’

প্রতিকূল আবহাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘উদ্ধার অভিযান আবার শুরু হয়েছে। কিন্তু আবহাওয়ার ওপর সেটি নির্ভর করছে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।’

তিনি বলেন, পুলিশ ও দুর্যোগ কর্তৃপক্ষ এবং ভারতীয় বিমান বাহিনী অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় সাহায্য করার জন্য মোতায়েন করা হয়েছে। তুষার ও বৃষ্টিপাত সত্ত্বেও পাহাড় থেকে সফলভাবে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।

গতকাল ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৯০০ মিটার (১৬,০০০ ফুট) ওপরে তুষারপাতের স্থানের কাছে একটি হেলিকপ্টার অবতরণ স্থল প্রস্তুত করা হয়েছে।

উদ্ধার হওয়া প্রশিক্ষণার্থী পর্বতারোহীদের একজন সুনীল লালওয়ানি অনেক জীবন বাঁচানোর জন্য প্রশিক্ষকদের কৃতিত্ব দেন। লালওয়ানি বলেন, ‘আমরা পর্বতের শিখর থেকে ৫০-১০০ মিটার দূরে ছিলাম, প্রশিক্ষকরা আমাদের সঙ্গে এবং সামনে ছিলেন। এ সময় হঠাৎ একটি তুষারধস আমাদের আঘাত করে এবং সবাইকে নিচে নিয়ে যায়। এটি কয়েক সেকেন্ডের মধ্যে ঘটেছিল এবং আমাদের একটি খাদে ফেলে দেওয়া হয়েছিল। আমরা কোনোভাবে শ্বাস নিতে সক্ষম হয়েছিলাম, প্রশিক্ষকদের কারণেই আমরা আজ বেঁচে আছি।’

সপ্তাহের শুরুতে উদ্ধার হওয়া লাশগুলোর মধ্যে ছিল পর্বতারোহী সাবিতা কানসওয়াল, যিনি এই বছর এভারেস্ট চূড়া জয় করেছিলেন। বুধবার (৫ অক্টোবর) তার মৃত্যুর কথা জানায় ভারতীয় কর্তৃপক্ষ।

কানসওয়াল এই অভিযানের একজন প্রশিক্ষক ছিলেন এবং মাত্র ১৬ দিনে এভারেস্টে উঠেছিলেন। এটি মহিলাদের পর্বতারোহনের একটি রেকর্ড।

প্রবা/ইউরি/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা