× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহারাষ্ট্রে গার্ডার মেশিন পড়ে নিহত ১৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১৪:৫০ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৩ ১৫:১৭ পিএম

উদ্ধার কাজে ব্যস্ত জরুরি দুর্যোগ মোকাবিলা বিভাগের সদস্যরা। ছবি : সংগৃহীত

উদ্ধার কাজে ব্যস্ত জরুরি দুর্যোগ মোকাবিলা বিভাগের সদস্যরা। ছবি : সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে একটি গার্ডার মেশিন পড়ে অন্তত ১৬ শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 

মহারাষ্ট্রের থানে জেলায় মঙ্গলবার (১ আগস্ট) সকালে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে নির্মাণের সময় এ দুর্ঘটনাটি ঘটে। মেশিনটি হাইওয়ে ও হাই-স্পিড রেল ব্রিজ নির্মাণ প্রকল্পে গার্ডার বসানোর কাজে ব্যবহার করা হচ্ছিল।

এক প্রত্যক্ষদর্শী জানান, গার্ডারটি পড়ার সময় ৩০ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। তাদের অনেকেই কাঠামোটির নিচে আটকা পড়ে। তারা পায়ে, হাতে ও মাথায় গুরুতর আঘাত পায়। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। 

সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে ৭০১ কিলোমিটার দীর্ঘ একটি এক্সপ্রেসওয়ে। এটি নাগপুর, আহমেদনগর, ঔরঙ্গাবাদ, অমরাবতী, নাসিক ও থানেসহ ১০টি জেলাকে অতিক্রম করে মুম্বাই ও নাগপুরকে সংযুক্ত করে। 

এই এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রথম ধাপ গত ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেন। তৃতীয় ও শেষ ধাপ চলতি বছরের ডিসেম্বরের শেষের দিকে শেষ হওয়ার কথা রয়েছে। 

সূত্র : স্ক্রলডটইন



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা