× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কুরুক্ষেত্রের’ আভাস পাচ্ছেন বাইডেন

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২ ১২:২১ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২২ ১২:৫৯ পিএম

নিউইয়র্কে দলীয় অনুষ্ঠানে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

নিউইয়র্কে দলীয় অনুষ্ঠানে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

রণক্ষেত্রের কোণঠাসা অবস্থা বদলে দিতে ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে রাশিয়া। মস্কোর সাম্প্রতিক এ হুমকি নিয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বৃহস্পতিবার (৬ অক্টোবর) নিউইয়র্কে দলীয় এক অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘চারদিকে “কুরুক্ষেত্রের” নমুনা দেখতে পাচ্ছি। ১৯৬২ সালের (যুক্তরাষ্ট্র-কিউবার) ক্ষেপণাস্ত্র সংকটের পর বিশ্ব আর কখনো এতটা বিপর্যয়ের শঙ্কার মুখে পড়েনি।’

পুতিনের দিকে ইশারা করে বাইডেন বলেন, ‘তাঁকে (পুতিন) আমি ভালোমতো চিনি। তিনি যে কৌশলগত পারমাণবিক অস্ত্র, জৈব বা রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা বলছেন, তা কিন্তু অত্যন্ত সৎভাবেই বলছেন। কারণ তার সামরিক বাহিনী ইউক্রেনে ভীষণ মার খাচ্ছে। তাই সম্ভাব্য পরাজয় ঠেকাতে তিনি কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিচ্ছেন।’

ইউক্রেনে রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে ছাড় দেবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ইউক্রেনে পুতিনের জয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই। মস্কো কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে, তা শুধু তাতেই সীমাবদ্ধ থাকবে না।’

৩০ সেপ্টেম্বর মস্কোয় এক জমকালো অনুষ্ঠানে ইউক্রেনের পূর্ব দিকের দুই প্রদেশ লুহানস্ক ও দোনেৎস্ক এবং দক্ষিণের দুই বড় শহর খেরসন ও জাপোরিঝিয়া রুশ ফেডারেশনের অংশ ঘোষণা দিয়ে অঞ্চলগুলোর নেতাদের সঙ্গে আলাদা চুক্তিতে সই করেন পুতিন। সে অনুষ্ঠানে পুতিন বলেন, ‘দেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় সব ধরনের অস্ত্র ও উপায় অবলম্বন করবে রাশিয়া। এটা কোনো ধাপ্পবাজি নয়।।’

পুতিনের এ বক্তব্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অবশ্য পুতিনের বক্তব্যের আগে-পরে দেশটির একাধিক শীর্ষ নেতা ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি প্রস্তাব করেছেন।

এ-সংক্রান্ত চূড়ান্ত নথিতে বুধবার সইও করেছেন পুতিন। এর অর্থ হলো, অঞ্চলগুলো এখন রাশিয়ার অংশ। এখন সেখানে হামলা হলে তা রাশিয়ায় হামলা বলে ধরে নেওয়া হবে। কিন্তু গত কয়েক দিনে খেরসন ও দোনেৎস্কে ইউক্রেনের সেনাদের অগ্রগতির দাবি সত্ত্বেও এখনো হুমকির বাস্তবায়ন করেনি মস্কো।

প্রবা/টিএ/জেও


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা