× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ার অভ্যন্তরেও যুদ্ধ ছড়িয়ে পড়ছে : জেলেনস্কি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১১:৫৬ এএম

আপডেট : ৩১ জুলাই ২০২৩ ১২:১৪ পিএম

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দুটি সরকারি কার্যালয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ছবি : সংগৃহীত

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দুটি সরকারি কার্যালয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ছবি : সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোতে রবিবার আবারও ড্রোন হামলা হয়েছে। এ ড্রোন হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধ রাশিয়ার অভ্যন্তরে ছড়িয়ে পড়ছে।  

জেলেনস্কি বলেন, ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করছে। এ অবস্থায় রাশিয়ার যেকোনো স্থানে হামলা চালানোর অধিকার রয়েছে ইউক্রেনের। এটা যুদ্ধের অনিবার্য, স্বাভাবিক ও ন্যায্য ফল। 

হামলা নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রবিবার (৩০ জুলাই) মস্কোর আকাশ থেকে ইউক্রেনের তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ভূপাতিত করার পর দুটি ড্রোনের ধ্বংসাবশেষ সরকারি ভবনে পড়েছে। এসব হামলায় কেউ হতাহত হয়নি।  

পশ্চিম ইউক্রেনের শহর ইভানো-ফ্রাঙ্কিভস্ক থেকে রবিবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেন আরও শক্তিশালী হয়ে উঠছে। ধীরে ধীরে যুদ্ধ রাশিয়ার ভূখণ্ডে ছড়িয়ে পড়ছে। 

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ রবিবার বলেন, কিয়েভের চলমান পাল্টা আক্রমণ সফল হলে মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে। এ ছাড়া রাশিয়ার হাতে তখন আর কোনো বিকল্প থাকবে না। 

রবিবারের ড্রোন হামলার পর শহরের দক্ষিণ-পশ্চিমে ভনুকোভো বিমানবন্দরে বিমান চলাচল কিছুক্ষণ স্থগিত করা হয়। কিছু ফ্লাইট বাতিল করা হয়।  

মস্কো ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। শুরুর দিকে রাশিয়ার অভ্যন্তরে তেমন একটা হামলা চালায়নি ইউক্রেন। কিন্তু চলতি বছরের শুরু থেকে রাশিয়ার অভ্যন্তরে হামলা বাড়িয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। তারা সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড অঞ্চলে অনেকবার হামলা চালিয়েছে। অধিকৃত ক্রিমিয়ায়ও টানা হামলা চালাচ্ছে। রাজধানী মস্কোতেও কিছুদিন পরপরই ড্রোন হামলা হচ্ছে। এসব হামলাকে ‘সন্ত্রাসী ঘটনা’ বলে অভিযোগ করেছে রাশিয়া। 

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা