× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশ্মির থেকে নিখোঁজ ভারতীয় সেনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ২০:০৩ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৩ ২১:০৯ পিএম

ভারতীয় সেনাসদস্য জাভেদ আহমেদ। ছবি : সংগৃহীত

ভারতীয় সেনাসদস্য জাভেদ আহমেদ। ছবি : সংগৃহীত

দক্ষিণ কাশ্মিরের কুলগাম জেলা থেকে ভারতীয় এক সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। সেনাসদস্যের নাম জাভেদ আহমেদ। তিনি জম্মু ও কাশ্মিরের লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্য। ঈদের ছুটিতে বাড়ি আসেন তিনি। তার ফিরে এসে কাজে যোগদানের কথা ছিল।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বাজার থেকে কিছু কেনাকাটা করতে বাড়ির বাইরে যান তিনি। এ সময় মারুতি আল্টো মডেলের গাড়ি চালাতে দেখা যায় তাকে। পরে রাত ৯টা পর্যন্ত তিনি না ফিরলে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে তার গাড়িটি বাজারের কাছে পাওয়া যায়। সেটিতে রক্তের দাগ ছিল।   

কাশ্মির পুলিশ এরই মধ্যে মামলা দায়ের করেছে এবং বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। ২৫ বছর বয়সি সেনার জন্য নিরাপত্তা বাহিনীরা উদ্ধার অভিযানও শুরু করেছে। পরিবারের সদস্যদের ধারণা, তাকে সন্ত্রাসীরা গ্রেপ্তার করেছে। পরিবারের পক্ষ থেকে তার মুক্তি চেয়ে এক ভিডিওবার্তাও প্রকাশ করা হয়েছে।

ভিডিওতে ওই সেনাসদস্যের মাকে বলতে শোনা গেছে, ‘দয়া করে আমার ছেলে জাভেদকে ছেড়ে দিন। আমি তাকে সেনাবাহিনীতে আর কাজ করতে দেব না। দয়া করে তাকে মুক্তি দিন।’  

সেনাসদস্যের বাবা মোহাম্মদ আইয়ুব ওয়ানি বলেন, ‘আমার ছেলে লাদাখে নিয়োজিত ছিল। ঈদের পরপরই বাড়ি এসেছে। আগামীকাল কাজে যোগদানের কথা। গত সন্ধ্যায় সে বাজার থেকে কিছু কিনতে বের হয়। কিছু ব্যক্তি তার পথরোধ করে এবং তাকে অপহরণ করে। আমি তাদের কাছে মিনতি করি, দয়া করে আমার ছেলেকে মুক্তি দিন।

অতীতে অনেক সেনাসদস্যই ওই অঞ্চলে ছুটিতে বাড়ি ফিরে সন্ত্রাসীদের হাতে অপহরণ ও হত্যার শিকার হয়েছেন।

সূত্র : এনডিটিভি  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা