× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজেকে নাইজারের সরকার প্রধান ঘোষণা করলেন যে জেনারেল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ১৮:২৪ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৩ ১৮:২৬ পিএম

জেনারেল আবদুরাহমানে চিয়ানি। ছবি : সংগৃহীত

জেনারেল আবদুরাহমানে চিয়ানি। ছবি : সংগৃহীত

নাইজারে সেনা অভ্যুত্থানের তৃতীয় দিনে এসে প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান আবদুরাহমানে চিয়ানি নিজেকে পশ্চিম আফ্রিকার দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেছেন।

শুক্রবার (২৮ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া ভাষণে ৬২ বছর বয়সী জেনারেল আবদুরাহমানে চিয়ানি দাবি করেন, দেশটির ধারাবাহিকভাবে অনিবার্য ধ্বংস এড়াতে এমন হস্তক্ষেপ প্রয়োজন ছিল।  

চিয়ানি তার ঘোষণায় বেসামরিক নেতৃত্বের হাতে পুনরায় ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কোনো সময়সীমার কথা উল্লেখ করেননি।

জেনারেল চিয়ানি সদ্য ক্ষমতা হারানো বাজুমের পূর্বসুরি প্রেসিডেন্ট মাহামাদু ইসুফোর ঘনিষ্ঠ ছিলেন। ২০২১ সালে মাহামাদুকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হয়। সে বছরও প্রেসিডেন্টের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান হতে নিলে তিনি মাহামাদুর পক্ষ নিয়ে অভ্যুত্থানকে নস্যাৎ করে দেওয়ায় ভূমিকা রাখেন।  

তার ইউনিটই দুইদিন আগে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপ্রধান মোহাম্মদ বাজুমকে উৎখাত করেছিল এবং পরিবার সহ তাকে আটক করেছিল। পরে সেনাবাহিনীর পক্ষ থেকেও তিনি সমর্থন পান। যদিও বাজুম বলেছিলেন, অভ্যুত্থানকারীরা পিছু না হটলে সেনারা ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত। তবে বাস্তবে ঘটেছে উলটো। 

এদিকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়া বাজুমের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অভ্যুত্থানকারীদের প্রতি আহ্বান জানিয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা বলেন, অভ্যুত্থানকারীদের উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শোনা এবং প্রেসিডেন্টের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া।

সাবেক ফরাসি উপনিবেশে থাকা এই দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টই মোহাম্মদ বাজুম। অভিযোগ রয়েছে, তিনি উগ্রবাদ ও দুর্নীতির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন।  

সূত্র : আল জাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা