প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ১২:৪৯ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩ ১২:৫০ পিএম
বন্যার পানিতে নিমজ্জিত মুলুগু জেলার একটা অংশ। ২৭ জুলাই তোলা। ছবি : সংগৃহীত
ভারতের তেলেঙ্গানায় অতিবৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় অন্তত ছয় ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (২৬ জুলাই) থেকে ভারতের দক্ষিণের রাজ্যটিতে টানা বৃষ্টিপাত শুরু হয়। শুক্রবার, ২৮ জুলাই বৃষ্টি কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর বুধবার তেলেঙ্গানায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস করেছিল। কিন্তু বাস্তবে পূর্বাভাসের চেয়ে অনেক বেশি বৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এনডিটিভির এক প্রতিবেদনে।
রাজ্যটির মুলুগু ও ভূপালপালি জেলায় বৃষ্টি ও বন্যার এসব ঘটনা ঘটেছে। সেখানে রাস্তাÑঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫০ জন মানুষকে ভেসে যাওয়ার সময় উদ্ধার করা হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ১০ হাজারের বেশি মানুষ।
তবে শুক্রবার পর্যন্ত রাজ্যটির রাজধানী হায়দারাবাদে বৃষ্টির কোনো খবর পাওয়া যায়নি।
সূত্র : এনডিটিভি