× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিপাইনে নৌকা ডুবে নিহত ২৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ১৯:০১ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৩ ১৯:২৭ পিএম

নিমজ্জিত নৌকার ওপর এক ব্যক্তি। ২৭ জুলাই উপকূলীয় শহর বিনঙ্গোনানে। ছবি : সংগৃহীত

নিমজ্জিত নৌকার ওপর এক ব্যক্তি। ২৭ জুলাই উপকূলীয় শহর বিনঙ্গোনানে। ছবি : সংগৃহীত

ফিলিপাইনে নৌকা ডুবে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ছয়জন। জীবিত উদ্ধার করা হয়েছে ৪০ জন। দেশটির কোস্ট গার্ড ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। 

ফিলিপাইনের কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে রাজধানী ম্যানিলার অদূরের উপকূলীয় শহর বিনঙ্গোনানে একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। এতে ৭০ জনের বেশি আরোহী ছিল বলে ধারণা করা হচ্ছে। 

ছাড়ার পর তীর থেকে প্রায় ১৪৭ ফুট দূরে যাওয়ার পর নৌকাটি একটি ঝড়ের কবলে পড়ে। এতে আতঙ্কিত হয়ে সব যাত্রী নৌকার এক পাশে চলে যায়। ফলে নৌকাটি ডুবে যায়। 

নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলে স্থানীয় একটি রেডিওকে জানিয়েছেন দুর্যোগ মোকাবিলাবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা নিল ফেরার। 

দ্বীপ দেশ ফিলিপাইনে বুধবার একটি শক্তিশালী টাইফুন আঘাত হানে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ছয় ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। 

ফিলিপাইনে ধ্বংসলীলা শেষে ডকসুরি নামের এই টাইফুন চীন ও  তাইওয়ানের দিকে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে আল-জাজিরার এক প্রতিবেদনে। 

সূত্র : রয়টার্স



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা