× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেল থেকে গৃহবন্দি করা হলো সু চিকে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ১৮:১৮ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ১৮:২৯ পিএম

মিয়ানমারের সাবেক স্টেট কাউন্সিলর অং সান সু চি। ছবি : সংগৃহীত

মিয়ানমারের সাবেক স্টেট কাউন্সিলর অং সান সু চি। ছবি : সংগৃহীত

মিয়ানমারের সাবেক স্টেট কাউন্সিলর অং সান সু চিকে সম্প্রতি জেল থেকে একটি সরকারি ভবনে স্থানান্তরিত করা হয়েছে। রাজধানী নাইপিদোর সেই সরকারি ভবনেই তাকে আপাতত গৃহবন্দি রাখা হবে। সোমবার (২৪ জুলাই) সংশ্লিষ্ট কয়েকজন কারা কর্মকর্তা বিবিসি বার্মিজকে এসব তথ্য জানিয়েছেন। 

নাম প্রকাশ না করার শর্তে ওই কারা কর্মকর্তারা জানান, সু চি এই কারাগারে প্রায় এক বছর ছিলেন। সোমবার তাকে রাজধানীর একটি সরকারি ভবনে স্থানান্তরিত করা হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। 

২০২১ সালের ফেব্রুয়ারিতে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে নাইপিদোর একটি সরকারি ভবনে গৃহবন্দি রাখা হয়। গত বছরের শুরু থেকে বিভিন্ন মামলায় তার প্রায় ৩৩ বছরের জেল হয়। এরপর ২০২২ সালের জুনে তাকে রাজধানীর একটি কারাগারের সলিটারি সেলে স্থানান্তরিত করা হয়। 

গ্রেপ্তারের পর সু চির সঙ্গে আসিয়ান প্রতিনিধিসহ বিদেশি বা দেশি কোনো ব্যক্তির সঙ্গে দেখা বা বৈঠকের অনুমতি দেয়নি জান্তা সরকার। এ অবস্থায় গত মাসে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি সু চির সঙ্গে বৈঠক করেছেন। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। 

বিবিসির বৃহস্পতিবারের (২৭ জুলাই) প্রতিবেদনে আরও বলা হয়, ৭৮ বছর বয়সি সু চির সঙ্গে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকারও সোমবার বৈঠক করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সামরিক সরকার কোনো মন্তব্য করেনি। 

সূত্র : বিবিসি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা