× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজ রক্ষীদের হাতে আটক নাইজারের প্রেসিডেন্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ২১:১১ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৩ ০১:০৫ এএম

নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম। ছবি : এএফপি

নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম। ছবি : এএফপি

নিজ রক্ষীদের হাতে আটক হয়েছেন নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোউম। এ ঘটনাকে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে ‘অভ্যুত্থান চেষ্টা’ বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তারা। বুধবার (২৬ জুলাই) দেশটির রাজধানী নিয়ামিতে প্রেসিডেন্ট প্রাসাদে এ ঘটনা ঘটেছে বলে আলজাজিরা অনলাইনে জানানো হয়েছে।

নাইজারের প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক টুইটবার্তায় জানানো হয়েছে, ‘প্রেসিডেন্ট গার্ডের রক্ষীরা যদি অবস্থান থেকে সরে না আসে, তাহলে সেনাবাহিনী তাদের ওপর হামলা চালাতে প্রস্তুত।’ এ অবস্থায় দেশটিতে রক্তক্ষয়ী সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

টুইটবার্তায় আরও বলা হয়েছে, প্রেসিডেন্টের নিজস্ব রক্ষীরা প্রজাতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং তাদের এ কাজে অন্যান্য বাহিনীর সমর্থন আদায়ের চেষ্টা করেছেন, যা ব্যর্থ হয়েছে।

এতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট প্রাসাদে রক্ষীদের হাতে আটক প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যরা ভালো আছেন। 

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট প্রসাদ ও তার আশপাশের মন্ত্রণালয়গুলোর সব প্রবেশপথে সেনাবাহিনীর গাড়ি ব্যারিকেড দিয়ে রেখেছে। এসব স্থাপনা থেকে কেউ বের হতে পারছেন না এবং প্রবেশও করতে পারছেন না। পুরো রাজধানী এখন থমথমে।

নাইজারের প্রতিবেশী নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে আলজাজিরার প্রতিনিধি জানিয়েছেন, তিনি জানতে পেরেছেনÑ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেসিডেন্ট বাজোউমের অনুগত সেনাদের অভ্যুত্থান চেষ্টাকারীদের শান্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।আবুজা থেকে তিনি আরও জানতে পেরেছেন, বিভিন্নভাবে সমাঝোতার চেষ্টা চলছে, যার মধ্যে একটি বিষয় হলোÑ অভ্যুত্থান চেষ্টাকারীরা প্রেসিডেন্ট বাজোউমের ক্ষমতাচ্যুতি চাইছেন।

নাইজারে অভ্যুত্থান চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মুসা ফাকি মুহাম্মদ। এক বিবৃতিতে তিনি বলেছেন, এটি রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু জানিয়েছেন, পরিস্থিতির ওপর তিনি নজর রাখছেন এবং বিষয়টি নিয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গে কথা বলছেন। 

এখন পরিস্থিতি কোথায় গিয়ে শেষ হয়, সেটাই দেখার বিষয়। শান্তিপূর্ণ নাকি রক্তক্ষয়ী সমাপ্তি হবে এই অভ্যুত্থান চেষ্টার? নাকি প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হবেন? 

সূত্র : আল জাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা