× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিপাইনে টাইফুনের আঘাতে বিদ্যুৎহীন হাজারো মানুষ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১০:০৬ এএম

আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১১:১৪ এএম

ফেরিঘাটে আটকা পড়া কিছু মানুষ। ২৫ জুলাই ফিলিপাইনের ম্যানিয়াল। ছবি : সংগৃহীত

ফেরিঘাটে আটকা পড়া কিছু মানুষ। ২৫ জুলাই ফিলিপাইনের ম্যানিয়াল। ছবি : সংগৃহীত

ফিলিপাইনে একটি শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। বুধবার (২৬ জুলাই) ভোরে আঘান হানা ‘ডকসুরি’ নামের এ টাইফুনের আঘাতে দেশটির হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

টাইফুনের আঘাতে দেশটির যে কয়েকটি প্রদেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চাগায়ান তাদের অন্যতম। এ প্রদেশে ঘণ্টায় প্রায় ১৭৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছে।

চাগায়ানের গভর্নর ম্যানুয়েল মাম্বা রয়টার্সকে বলেন, ‘আমরা পুরোপুরি বিধ্বস্ত। টাইফুনের আঘাতে অনেক অঞ্চল প্লাবিত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজারো মানুষ।’

পানির প্রবাহ বেড়ে যাওয়ায় দেশটির বিভিন্ন নদীবন্দর অচল হয়ে পড়েছে। এসব বন্দরে ৪ হাজারের বেশি মানুষ আটকা পড়েছে।

কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে প্রাণহানির সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ডকসুরি নিয়ে চলতি বছর ফিলিপাইনে পাঁচটি টাইফুন আঘাত হানল। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বছরে গড়ে ২০টি টাইফুন আঘাত হানে।

ডকসুরি পরবর্তীতে লুজোনের উত্তর দ্বীপে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এখানে প্রায় ৫ কোটি মানুষ বাস করে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। এ টাইফুনের প্রভাব চীন ও তাইওয়ানেও পড়তে পারে বলে পূর্বাভাস করা হয়েছে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা