× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে ৭৪ রোহিঙ্গা গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১৪:২৩ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৩ ১৪:২৪ পিএম

দিল্লিতে রোহিঙ্গা শরণার্থীপ্রত্যাশী একটি পরিবার। ২০২৩ সালের ২০শে জুন বিশ্ব শরণার্থী দিবসে তোলা। ছবি : সংগৃহীত

দিল্লিতে রোহিঙ্গা শরণার্থীপ্রত্যাশী একটি পরিবার। ২০২৩ সালের ২০শে জুন বিশ্ব শরণার্থী দিবসে তোলা। ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন শহর ও নগর থেকে ৭৪ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে বসবাস করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। 

কিন্তু সহিংসতা থেকে বাঁচতে ভারতের আশ্রয় নেওয়া ওই সব রোহিঙ্গাদের কেউ কেউ প্রায় ১০ বছর ধরে সেখানে বসবাস করছেন। তাদের একটা অংশ সেখানে ময়লা-আবর্জনা ও বর্জ্য পরিষ্কারের মতো কাজ করে থাকেন বলে দাবি করেছে একটি মানবাধিকার সংগঠন। 

সোমবার (২৪ জুলাই) সংশ্লিষ্ট পুলিশ জানায়, উত্তর প্রদেশের ছয়টি শহর ও নগর থেকে এসব রোহিঙ্গা মুসলমানদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের ১০ জন কিশোর-কিশোরী। 

দিল্লিভিত্তিক রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের পরিচালক সাবার কিয়াউ মিন বলেন, এসব রোহিঙ্গাদের অবৈধ বলা অন্যায়। তাদের অনেকে ১০ বছর বা তারও বেশি সময় ধরে ভারতে বসবাস করছেন। তারা পরিশ্রম করে জীবন চালান। তাদের অনেকে ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ করেন। 

রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের তথ্যমতে, গত বছরের শুরু পর্যন্ত ভারতে প্রায় ১৮ হাজার রোহিঙ্গা বসবাস করে।

ভারত জাতিসংঘের ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনে সই করেনি। তাই দেশটি শরণার্থীপ্রত্যাশীদের আশ্রয় দিতে বাধ্য নয়। 

কিন্তু ওই কনভেনশনে সই না করেও বিশ্বের অনেক দেশ নিজস্ব আইনে শরণার্থীপ্রত্যাশীদের আশ্রয় দেওয়ার ব্যবস্থা রাখে। ভারতে তাও নেই। 

বাংলাদেশও জাতিসংঘের ওই কনভেনশনে সই করেনি। তারপরও বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীপ্রত্যাশীকে আশ্রয় দিয়েছে। 

সূত্র : রয়টার্স


 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা