× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত : যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১১:৫৯ এএম

আপডেট : ২৫ জুলাই ২০২৩ ১২:১৮ পিএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথু মিলার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথু মিলার। ছবি : সংগৃহীত

বাংলাদেশেও বিশ্বের আর ১০টি দেশের মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। বিরোধী দলের শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে পারা উচিত। গণমাধ্যম ও এনজিওগুলোর স্বাধীনভাবে কাজ করতে পারা উচিত। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথু মিলার সোমবার (২৪ জুলাই) নিয়মিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন। দেশটির পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে সংবাদ সম্মেলনের অনুলিপি তুলে ধরা হয়েছে। 

সংবাদ সম্মেলনে মিলারকে এক সাংবাদিক প্রশ্ন করেন, কানাডার ফেডারেল কোর্ট বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মীর আশ্রয় আবেদন বাতিল করে দিয়েছেন। কানাডার কোর্টটি বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে মন্তব্য করেছে। 

পর্যবেক্ষকদের একটি গুরুত্বপূর্ণ মত হলো, বিএনপির বরাবর রাজনৈতিক সহিংসতায় জড়িয়ে পড়ার ইতিহাস রয়েছে। ২০১৪ সালে জাতীয় নির্বাচনের সময় দলটির সহিংসতায় জড়িয়ে পড়ার ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। তখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছিল, যা দেশটির সুপ্রিম কোর্ট আগেই অসাংবিধানিক ঘোষণা করেন।


বাংলাদেশে আরেকটি নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। এ অবস্থায় সরকারের অভিযোগ, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ফের সহিংসতা করার চেষ্টা করছে বিএনপি। এ বিষয়ে আপনার মত কী?

জবাবে মিলার বলেন, ‘আমার প্রথম কথা হলো, বাংলাদেশ বা বিশ্বের অন্য কোনো দেশে আমরা কোন দলের পক্ষে অবস্থান নেই না। কিন্তু বাংলাদেশ ও বিশ্বের যেকোনো দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত বলে মনে করে যুক্তরাষ্ট্র।’  

সূত্র : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইট

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা