× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুমতি ছাড়া ছেলেকে সমাধিস্থ করায় ১৩ জনকে গুলি করে হত্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১৬:৩৩ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১৬:৫৫ পিএম

নিহতদের ১০ জনই শিশু। ছবি : সংগৃহীত

নিহতদের ১০ জনই শিশু। ছবি : সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর এক সেনাসদস্য মৃত সন্তানকে তার অনুমতি ছাড়া সমাধিস্থ করায় ১৩ জনকে গুলি করে হত্যা করেছেন। নিহতের মধ্যে ওই সেনাসদস্যের স্ত্রী, তার সন্তান ও শ্বশুরবাড়ির লোকজন রয়েছে, যাদের ১০ জনই শিশু। রবিবার (২৩ জুলাই) দেশটির সেনাবাহিনী ও স্থানীয় কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছে।

জানা গেছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের লেইক আলবার্ত শহরের নিয়াকোভা গ্রামে দেশটির সেনাবাহিনীর এক সদস্যের এক ছেলে মারা যায়। রোগে আক্রান্ত হয়েই বৃহস্পতিবার (২০ জুলাই) তার মৃত্যু হয় বলে জানান সংশ্লিষ্টরা। 

সেনাসদস্যের ওই মৃত ছেলেকে তার বাড়িতে আসার আগেই সমাধিস্থ করা হয়। এতে ক্ষিপ্ত হন তিনি। শনিবার বাড়িতে এসে ক্ষিপ্ত বাবা গুলি করে উল্লিখিত ব্যক্তিদের হত্যা করেন।  

স্থানীয় গ্রামের প্রধান বারাকা মুগুওয়া অস্কার জানান, বৃহস্পতিবার প্রাকৃতিক কারণে মারা যায় সেনাসদস্যের ছেলে। পরিবার ও সম্প্রদায়ের সদস্যরা অন্য গ্রামে সেনাবাহিনীতে নিয়োজিত পিতা আসার আগেই মৃত ছেলের শেষকৃত্যানুষ্ঠান শেষ করে। বাড়ি এসে ছেলের শেষকৃত্যানুষ্ঠান শেষ হয়েছে দেখে ক্ষেপে যান সৈনিক পিতা। অতপর তিনি ওই হত্যাকাণ্ড ঘটান।  

হামলার পর থেকে অভিযুক্ত ওই সেনাসদস্য পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান শুরু করেছে কঙ্গোর সেনাবাহিনী। 

সেনা মুখপাত্র এনগঙ্গো জানান, সময় বা পরিস্থিতি যাই হোক না কেন, অন্যকে হত্যা করার অধিকার কারও নেই। ক্ষিপ্ত হয়ে অন্যদের হত্যা করার মধ্য দিয়ে তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাকে আদালতের মুখোমুখি হতে হবে। 

সূত্র : আল-জাজিরা



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা