× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের বিক্ষোভে এবার যোগ দিল স্কুলছাত্রীরা

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২ ১৬:৫২ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২২ ১৭:০৪ পিএম

প্রতিবাদী স্কুলছাত্রীরা তেহরানের পশ্চিমে অবস্থিত শহর কারাজের একটি প্রধান সড়কে বিক্ষোভ প্রদর্শন করে।

প্রতিবাদী স্কুলছাত্রীরা তেহরানের পশ্চিমে অবস্থিত শহর কারাজের একটি প্রধান সড়কে বিক্ষোভ প্রদর্শন করে।

ইরানে চলমান বিক্ষোভে যোগ দিয়েছে স্কুলশিক্ষার্থীরাও। দেশটির স্কুলগামী মেয়েরা তাদের হিজাব খুলে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছে।

বিবিসির টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে স্কুলের ভেতরের মাঠে ও কয়েকটি শহরের রাস্তায় স্কুলশিক্ষার্থীদের প্রতিবাদ জানাতে দেখা গেছে।

এ ছাড়া ইরানের রাজধানী তেহরান থেকে পশ্চিমে কারাজ শহরে স্কুলের মেয়েরা এক শিক্ষা কর্মকর্তাকে বের করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবার পোস্ট করা এক ভিডিও ফুটেজে স্কুলের মেয়েদের চিৎকার করে সরকারকে ধিক্কার জানাতে দেখা গেছে। ওই শিক্ষা কর্মকর্তার দিকে মেয়েদের পানির খালি বোতল ছুড়ে মারতে দেখা যায়। পরে ওই শিক্ষা কর্মকর্তা স্কুলের গেট দিয়ে বের হয়ে যান।

কারাজ শহরের আরেকটি ভিডিওতে শিক্ষার্থীদের চিৎকার করে বলতে শোনা গেছে, ‘আমরা যদি এক না হই, তারা আমাদের একের পর এক মেরে ফেলবে।’

ইরানের ফার্স প্রদেশের পঞ্চম জনবহুল শহর শিরাজের প্রধান সড়ক অবরোধ করে রেখেছে স্কুলের মেয়েরা।

এ সময় তারা ‘একনায়কের মৃত্যু’ বলে স্লোগান দেয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উদ্দেশে বিক্ষোভকারীরা এ স্লোগান দেয়।

মঙ্গলবারও কারাজ, তেহরান, উত্তর–পশ্চিমাঞ্চলের সাকেজ ও সানানদাজ শহরে স্কুলের মেয়েরা বিক্ষোভ করেছে। ইরানের বেশ কয়েকটি স্কুলের শ্রেণিকক্ষে হিজাব খুলে শিক্ষার্থীদের দাঁড়িয়ে প্রতিবাদ জানানোর ছবি প্রকাশিত হয়েছে।

তাদের মধ্যে অনেকে মাঝের আঙুল তুলে প্রতিবাদ জানিয়েছে। ইসলামিক রিপাবলিকের প্রতিষ্ঠাতা ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ছবির সামনে এমনভাবে কেউ কেউ প্রতিবাদ জানায়।

প্রবা/জিজি/জেও


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা