প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১১:৫০ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১২:৩১ পিএম
আহত ৩১ জনের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ছবি : সংগৃহীত
আফ্রিকার দেশ ক্যামেরুনে একটি চার তলা ভবন ধসে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ১২ জন। রবিবার (২৩ জুলাই) দেশটির ডুয়ালা শহরে ঘটনাটি ঘটে।
লিত্তোরাল অঞ্চলের গভর্নর স্যামুয়েল ডিউডোন ইভাহা দিবুয়া গণমাধ্যমকর্মীদের জানান, মধ্যরাতে ভবনটি ধসে পড়েছে। এতে ১২ জন নিহত হয়েছেন। ভবন ধসের ঘটনায় মোট ৩১ জন আহত হয়েছেন। তাদের কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি বলেন, হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। ধ্বংসস্তূপের নিচে যাতে কেউ আটকা না থাকে তা নিশ্চিত করার চেষ্টা চলছে।
দমকল বাহিনীর পাশাপাশি উদ্ধার অভিযানে সেনাবাহিনীও অংশ নিয়েছে।
ডুয়ালা শহরে ভবন ধসের কারণ এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে ডুয়ালা শহরের কর্তৃপক্ষ। ক্যামেরুনের ফায়ার ব্রিগেড, রেড ক্রস এবং অন্য উদ্ধারকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।
ডুয়ালার ল্যাকুইন্টিনি হাসপাতাল জানায়, এখানে ১৩ জন রোগী জরুরি চিকিৎসা নিতে আসেন। হাসপাতালে আনার পর তিন বছর বয়সি এক মেয়েশিশু মারা গেছে। ১৯ বছর বয়সি এক নারীও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতের মধ্যে আরও তিন শিশুকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূত্র : আলজাজিরা