× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনে ছাদ ধসে নিহত ১১

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১১:১৮ এএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১২:১৮ পিএম

ধসে পড়া ব্যায়ামাগারের দৃশ্য। ছবি : সংগৃহীত

ধসে পড়া ব্যায়ামাগারের দৃশ্য। ছবি : সংগৃহীত

চীনে ছাদ ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের হেইলংজিয়াং প্রদেশের কিকিহার শহরে রবিবার (২৩ জুলাই) প্রবল বৃষ্টিতে একটি স্কুল ব্যায়ামাগারের ছাদ ধসে প্রাণহানির এ ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি এসব তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, ধসে পড়া ব্যায়ামাগারটিতে অন্তত ১৯ জন আটকে পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ জনকে মৃত এবং চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতের মধ্যে অনেকেই শিশু। তবে তা আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ধসে পড়া ভবনটির দায়িত্বে থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চীনে এ রকম দুর্ঘটনা প্রায়েই ঘটে। এজন্য দেশটির দুর্বল নিরাপত্তাব্যবস্থাকে দায়ী করা হয়।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা