× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ত্রের ডিপোতে ড্রোন হামলায় বন্ধ ক্রিমিয়ার সংযোগ সেতু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১২:২৭ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৩ ১২:৪১ পিএম

ক্রেচ সেতুতে প্রায়ই হামলার ঘটনা ঘটছে। ছবি : সংগৃহীত

ক্রেচ সেতুতে প্রায়ই হামলার ঘটনা ঘটছে। ছবি : সংগৃহীত

রাশিয়ার অধিকৃত অঞ্চল ক্রিমিয়ার একটি গোলাবারুদের ডিপোতে ড্রোন হামলার ঘটনায় রবিবার (২৩ জুলাই) ক্রিমিয়ার সঙ্গে রুশ ভূখণ্ডের সংযোগকারী সেতু কের্চ ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সেতুর রেলসংযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। 

কর্তৃপক্ষ যতটুকু এলাকাকে বিপজ্জনক ভাবছে, ক্রেচ সেতুর সড়ক ও রেল যোগাযোগ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

যদিও বিস্ফোরণের বিকট শব্দ ও দূর থেকে আগুনের শিখা দেখা যাওয়ার পরেও ঘটনায় প্রাথমিক তথ্য অনুযায়ী কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বেসামরিক বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে রুশ কর্তৃপক্ষ।

অধিকৃত ক্রিমিয়ার রুশ মনোনীত গভর্নর সের্গেই আকসিওনভ বলেন, হামলার পেছনে ইউক্রেন জড়িত।

তবে এই বিষয়ে গভর্নর কোনো প্রমাণ দেননি। বিস্ফোরণের পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে সোমবার (১৭ জুলাই) সেতুতে বিস্ফোরণের ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হন এবং তাদের কিশোরী কন্যা আহত হয়। সে সময়ও সেতুটির কিছু অংশের ক্ষতি হওয়ায় সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সরাসরি সীমান্ত না থাকায় স্থলপথে যোগাযোগের একমাত্র মাধ্যম ক্রেচ সেতু। ইউরোপের সবচেয়ে দীর্ঘ এই সেতুটি রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ।  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বরাবরই ক্রেচ সেতুকে ইউক্রেনীয় সেনাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বলে আসছেন। সম্প্রতি ক্রিমিয়া সেতু ধ্বংসেরও হুমকি দিয়েছেন তিনি। 

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা