× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বারে বোমা ছুড়ল ‘মাতাল’, পুড়ে মৃত্যু ১১ জনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১১:১৯ এএম

আপডেট : ২৩ জুলাই ২০২৩ ১২:০৭ পিএম

ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক বিভাগের কর্মীরা। ছবি : সংগৃহীত

ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক বিভাগের কর্মীরা। ছবি : সংগৃহীত

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর এক জনাকীর্ণ বারে এক ক্ষিপ্ত ব্যক্তির ছোড়া মোলোটভ ককটেল (পেট্রোল বোমা) নিক্ষেপের ঘটনায় সৃষ্ট অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও চারজন। 

নিহতদের মধ্যে ৪ জন নারী ও ৭ জন পুরুষ। এ ছাড়া আহত ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটির উত্তরাঞ্চলীয় সোনোরা অঙ্গরাজ্যের সান লুইস রিও কলোরাডো শহরের বারে শুক্রবার (২১ জুলাই) স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে। 

সোনোরা রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, বারে থাকা নারীদের সঙ্গে বাজে ব্যবহার করায় সেই ব্যক্তিকে বার থেকে বের করে দেওয়া হয়েছিল। এতে সে ক্ষিপ্ত হয়ে ফিরে এসে বারটির দরজায় মোলোটভ ককটেল নিক্ষেপ করে।

রাজ্যের কৌঁসুলিরা (প্রসিকিউটর) জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি একজনই এবং সে সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন।  

অ্যাটর্নি জেনারেল গুস্তাভো রোমুলো সালাস জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তিকে এখনও শনাক্ত করা যায়নি বিধায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে এবং সোনোরাতে কেউই আইনের ঊর্ধ্বে  নন।

যদিও শহরের মেয়র সান্তোস গঞ্জালেস দাবি করেছেন, সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। 


সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা