প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ২১:৩২ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩ ২১:৩৮ পিএম
পশ্চিম মস্কোর একটি বড় শপিংমলে ফুটন্ত পানির পাইপ ফেটে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭০ জন।
শনিবার (২২ জুলাই) মেয়র সের্গেই সোবিয়ানিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পাইপ ফেটে যাওয়ার কারণে শপিংমলে এই বিপর্যয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর অনুসারে, শপিংমলের একটি অংশ প্লাবিত করেছে ফুটন্ত পানি।
নিউজ আউটলেট ‘লাইফ’ বলছে, একটি দোকানের নন-রিটেল অংশে পাইপটি ফেটে যায়। ফলে ফুটন্ত পানি ও বাষ্পে অনেকে দগ্ধ হয়েছেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি। মেয়র বলছেন, ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
২০০৭ সালে ৬২ হাজার বর্গমিটার এলাকার ওপর শপিংমলটি নির্মিত হয়। মলটিতে দেড়শরও বেশি দোকান ও বুটিক রয়েছে। সূত্র : আরটি