× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনের হামলায় রুশ সাংবাদিক নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ২১:০০ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৩ ২১:০১ পিএম

ঝাপোরিঝিয়ায় একটি বিধ্বস্ত হাসপাতালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ৬ জুলাই তোলা। ছবি : সংগৃহীত

ঝাপোরিঝিয়ায় একটি বিধ্বস্ত হাসপাতালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ৬ জুলাই তোলা। ছবি : সংগৃহীত

ইউক্রেনের হামলায় রাশিয়ার একজন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২২ জুলাই) রাশিয়া অধিকৃত ইউক্রেনের ঝাপোরিঝিয়া অঞ্চলের একটি গ্রামে হতাহতের এ ঘটনা ঘটে। 

রাশিয়ার প্রতিরক্ষা বিভাগ ও সংবাদ সংস্থা রিয়া নভোস্তি হতাহতের এসব তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত সাংবাদিকের নাম রোস্টিস্লাভ ঝুরাভলেভ। তিনি রিয়া নভোস্তির যুদ্ধবিষয়ক প্রতিনিধি। একই ঘটনায় সংবাদ মাধ্যমটির ফটোসাংবাদিক কনস্ট্যান্টিন মিখালচেভস্কিও আহত হয়েছে। 

অন্যদিকে ইজভেস্টিয়া নামের একটি গণমাধ্যমের সাংবাদিক রোমান পোলশাকভ এবং ক্যামেরাম্যান দিমিত্রি শিকভও একই হামলায় আহত হয়েছেন। 

জুনে রাশিয়া পাল্টহামলা শুরু করার পর থেকে ঝাপোরিঝিয়ার বিভিন্ন অঞ্চলে তীব্র যুদ্ধ চলছে। ইউক্রেনের উদ্দেশ্য রাশিয়া অধিকৃত পুরো অঞ্চল পুনরুদ্ধার করা। কিন্তু এখন পর্যন্ত তারা তেমন একটা সাফল্য পায়নি। 

সূত্র : আরটি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা