× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েন নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১৩:৪৫ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৩ ১৬:১১ পিএম

রাশিয়ার কৌশলগত পারমাণকি ক্ষেপণাস্ত্র বোঝাই করা একটি গাড়ি। গত জানুয়ারিতে মস্কোর রেড স্কয়ার থেকে তোলা। ছবি : সংগৃহীত

রাশিয়ার কৌশলগত পারমাণকি ক্ষেপণাস্ত্র বোঝাই করা একটি গাড়ি। গত জানুয়ারিতে মস্কোর রেড স্কয়ার থেকে তোলা। ছবি : সংগৃহীত

বেলারুশে নিজেদের কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়টি গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই নিশ্চিত করেছেন। কিন্তু যুক্তরাষ্ট্র ও অন্য পশ্চিমা দেশের গোয়েন্দা সংস্থাগুলো নিজস্ব সূত্রে তা নিশ্চিত করতে পারছিল না। অবশেষে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) তা নিশ্চিত করেছে।

শুক্রবার (২১ জুলাই) ডিআইএ’র শীর্ষ কর্মকর্তারা সাংবাদিকদের ছোট একটি দলকে বলেন, রাশিয়া যে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে, তা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই।

সিএনএন জানায়, রাশিয়ার বর্তমানে ৪ হাজার ৪৭৭টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এর মধ্যে ১ হাজার ৯০০টি কৌশলগত পারমাণবিক অস্ত্র। 

ডিআইএ কর্মকর্তারা বলেন, ক্ষেপণাস্ত্রগুলো যেভাবে বেলারুশে সরবরাহ করা হয়েছে তা রাশিয়ার জন্য বিশেষ সাফল্য। কারণ আমরা কেউ তা যথাযথভাবে নজরদারি করতে পারিনি। আমাদের কাছে কিছু স্যাটেলাইট ইজেম ছিল। কিন্তু তা নিশ্চিত হওয়ার মতো যথেষ্ট ছিল না।

এদিকে যুক্তরাজ্যের বিদায়ি প্রতিরক্ষামন্ত্রী বেল ওয়ালেসও সম্প্রতি বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, এটা বিশ্বাস করার মতো যথেষ্ট প্রমাণ রয়েছে। সবচেয়ে বড় কথা, পুতিন মিথ্য কম বলেন। তার দাবি বিশ্বাস করার মতো। 

সূত্র : সিএনএন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা