× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিমিয়া সেতু ধ্বংস করার হুমকি দিলেন জেলেনস্কি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১৩:১২ পিএম

ক্রিমিয়া ব্রিজের এক পাশে সাইকেল চালাচ্ছেন এক তরুণ। ছবি : সংগৃহীত

ক্রিমিয়া ব্রিজের এক পাশে সাইকেল চালাচ্ছেন এক তরুণ। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রিমিয়ান সেতুকে ধ্বংস করার হুমকি দিয়েছেন। তার দাবি, এটা কোনো বেসামরিক স্থাপনা নয়। বরং এটা সামরিক স্থাপনা। রাশিয়ার মূল ভূখণ্ড থেকে ক্রিমিয়ায় অস্ত্র আনার জন্যই এটা ব্যবহার করা হয়। 

ওয়াশিংটন ডিসির অ্যাস্পেন সিকিউরিটি ফোরামে শুক্রবার (২১ জুলাই) জেলেনস্কি এসব কথা বলেন। সিএনএনের বিখ্যাত প্রোগ্রাম হোস্ট ফরিদ জাকারিয়া জেলেনস্কিকে অ্যাস্পেন সিকিউরিটি ফোরামে জিজ্ঞাসা করেন, ক্রিমিয়া সেতুকে দ্রুত সম্পূর্ণ ধ্বংস করা আপনাদের অগ্রাধিকার কিনা?

জবাবে জেলেনস্কি বলেন, ক্রিমিয়ান সেতুতে হামলা আমাদের পরিকল্পিত লক্ষ্যগুলোর একটি। এতে হামলা চালানোর বিষয়ে আন্তর্জাতিক আইনের কোনো বাধা নেই, এটা আমাদের বৈধ সামরিক লক্ষ্য। আমরা সেতুটি ধ্বংস করতে চাই। 

কের্চ প্রাণালীর ওপর দিরে নির্মিত ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের ক্রিমিয়া ব্রিজে সম্প্রতি দুইবার হামলা হয়েছে। সর্বশেষ গত ১৭ জুলাই তাতে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে এক দম্পতি নিতহ ও তাদের ১৪ বছরের এক কন্যা আহত হয়। 

২০১৪ সালে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পৃষ্টপোষকতায় ময়দান রেভল্যুশন হয়। এর মধ্য দিয়ে রাশিয়ার অনুগত কিন্তু নির্বাচিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করা হয়। এর পরপরই ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া।  

সূত্র: আরটি




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা