× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষণ আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে : ভারতের হাইকোর্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ১৬:২৬ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৩ ১৬:৫৩ পিএম

উত্তরাখণ্ডের হাইকোর্ট। ছবি : সংগৃহীত

উত্তরাখণ্ডের হাইকোর্ট। ছবি : সংগৃহীত

নারীরা ধর্ষণ মামলাকে পুরুষদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরাখণ্ডের হাইকোর্ট। ৫ জুলাই এক মামলার শুনানিতে হাইকোর্টের বিচারক শরদ কুমার শর্মা এ মন্তব্য করেন। বৃহস্পতিবার (২০ জুলাই) স্ক্রলডটইনের এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়। 

এক পুরুষ এক নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০০৫ সাল থেকে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু মনোজ কুমার আর্য নামের ওই পুরুষ প্রতিশ্রুতি রাখেননি। মনোজ পরবর্তীতে অন্য নারীকে বিয়ে করেন। তারপরও মনোজের সঙ্গে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন ওই নারী। 

এ অবস্থায় ২০২০ সালের ৩০ জুন মনোজের বিরুদ্ধে উত্তরাখণ্ডের হাইকোর্টে একটি ধর্ষণ মামলা করেন ওই নারী। ৫ জুলাই মামলার শুনানি করেন বিচারক শরদ কুমার শর্মা।

মামলাটি আপাতত খারিজ করে দিয়ে বিচারক বলেন, সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক গড়ে তোলার পর বেশিরভাগ সম্পর্কে পরবর্তীতে নানা কারণে মতবিরোধ দেখা দেয়। তখন অধিকাংশ ক্ষেত্রে নারীরা পুরুষদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে। এটা ধর্ষণ আইনকে অনেকটা অস্ত্র হিসেবে ব্যবহার করার মতো। 

বিচারকের পর্যবেক্ষণ, মনোজ অন্য নারীকে বিয়ে করার পরও অভিযোগকারী নারীর তার সঙ্গে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন। কিন্তু অন্য নারীকে বিয়ে করার সঙ্গে সঙ্গেই তো অভিযোগকারী নারী ও মনোজের চাকরি পেলে বিয়ে করার প্রতিশ্রুতি বাতিল হয়ে যায়।  

এই পরিস্থিতিতে মামলাটি এগিয়ে নেওয়ার জন্য অভিযোগকারী নারীকে ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন জমা দিতে বলেন বিচারক। ডাক্তারি প্রতিবেদন পাওয়ার পরই কেবল এই মামলার পরবর্তী শুনানি হতে পারে।

সূত্র : স্ক্রলডটইন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা